Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি

Jio স্পেশাল অফারে একটি প্ল্যানের সঙ্গে আর একটি প্ল্যান ফ্রি দিচ্ছে।

Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি

Jio is offering a free second month of service to select users

হাইলাইট
  • Jio-র 299 ও 349 টাকার রিচার্জে এক মাস ফ্রি মিলতে পারে
  • যোগ্য গ্রাহকদের SMS-এর মাধ্যমে অফার সম্পর্কে জানানো হচ্ছে
  • পেইড প্ল্যান শেষ হলে নিজে থেকেই ফ্রি প্ল্যান সক্রিয় হবে
বিজ্ঞাপন

পুজোর মরসুমে জামাকাপড় থেকে ইলেকট্রনিক্স, ক্রেতা টানতে সমস্ত ধরনের পণ্যে আকর্ষণীয় ছাড় দিতে দেখা যায় বিক্রেতাদের। বিশেষ করে 'বাই ওয়ান গেট ওয়ান" বা একটা কিনলে আর একটি ফ্রি অফার বেশ জনপ্রিয়। উৎসবের মরসুম উপলক্ষে এবার Jio একইরকম অফার নিয়ে এসেছে। ভারতের বৃহত্তম টেলিকম সংস্থাটি সীমিত সময়ের জন্য বিশেষ অফার দিচ্ছে বলে জানা গিয়েছে। নির্দিষ্ট একটি প্ল্যান নিলে সেটির ভ্যালিডিটি শেষ হওয়ার পর কোনও খরচ ছাড়াই পরের মাসে স্বয়ংক্রিয়ভাবে রিচার্জ হয়ে যাবে। অর্থাৎ একটা রিচার্জের সঙ্গে আরও একটি রিচার্জ ফ্রি।

Jio আনল বাই ওয়ান গেট ওয়ান অফার 

ডিজিটের রিপোর্ট অনুসারে, জিওর স্পেশাল অফার সকল গ্রাহকদের জন্য নয়। যারা এই সুবিধা পাওয়ার যোগ্য, তাদেরকে SMS এর মাধ্যমে অফার সম্পর্কে জানানো হচ্ছে। 349 টাকা এবং 299 টাকার প্রিপেইড প্ল্যানের ক্ষেত্রে অফার প্রযোজ্য। জানা গিয়েছে, ফোনে আসা এসএমএসে উল্লেখ থাকা প্ল্যানটি MyJio অ্যাপে রিচার্জ করতে হবে। তাহলেই একটি প্ল্যানের সুবিধা নিখরচায় অতিরিক্ত এক মাস ব্যবহার করা যাবে।

X প্ল্যাটফর্মে একটি পোস্টের জবাবে Jio Care লিখেছে, সংস্থার বর্তমান বাই ওয়ান গেট ওয়ান অফার সীমিত সময়ের জন্য বেছে বেছে গ্রাহকদের দেওয়া হবে। এখন শুধুমাত্র 299 ও 349 টাকার প্ল্যানে অফার দেওয়া হচ্ছে। যারা জিওর কাছ থেকে অফারের মেসেজ পেয়েছেন, কেবলমাত্র তারাই একটা রিচার্জের সঙ্গে আরেকটি ফ্রি পাবেন।

MyJio অ্যাপে রিচার্জ করলেই পেইড প্ল্যানটি সক্রিয় হবে। সেই প্ল্যানের ভ্যালিডিটি ফুরিয়ে গেলে বা শেষ হলে নিজে থেকেই অতিরিক্ত এক মাসের ফ্রি প্ল্যান সক্রিয় হবে। তবে গ্যাজেট 360 বাংলার কোনও প্রতিনিধি এখনও বাই ওয়ান গেট ওয়ান অফারের SMS পায়নি।

উল্লেখ্য, 299 টাকা দামের প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এটি আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক 1.5 জিবি উচ্চগতির ডেটা, ও প্রতিদিন 100টি SMS অফার করে৷ এতে JioTV, JioAICloud, ও 18 মাসের Google AI Pro প্ল্যান অর্ন্তভুক্ত আছে।

অন্য দিকে, 349 টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদও 28 দিন। এতেও আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক 2 জিবি উচ্চগতির ডেটা, ও প্রতিদিন 100টি SMS অফার করে। এতে JioTV, JioAICloud, ও 18 মাসের Google AI Pro প্ল্যান অর্ন্তভুক্ত আছে। প্ল্যানটি 12 মাসের Canva Pro সাবস্ক্রিপশনের সঙ্গে এসেছে।

প্রসঙ্গত, ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে নিজস্ব প্রি-6G স্ট্যাক ও Giga Mimo রেডিও প্রদর্শন করেছে জিও। ভবিষ্যতে 6G পরিষেবা চালুর জন্য নিজেদের প্রস্তুতির বিষয়টি তুলে ধরছে তারা। সংস্থা দাবি করছে, 2030 সালে বিশ্বজুড়ে 6G প্রযুক্তির মান চূড়ান্ত হওয়ার পর কমার্শিয়ালি এই পরিষেবা চালু করার ক্ষেত্রে অন্যতম প্রথম দেশ হতে পারে ভারত।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »