জানুয়ারি মাসে Jio নেটওয়ার্কে কত গ্রাহক যোগ দিয়েছেন? জানালো TRAI

জানুয়ারি মাসে গোটা দেশে 118.19 কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করেছেন। যা ডিসেম্বর মাসের থেকে 59.74 লক্ষ বেশি।

জানুয়ারি মাসে Jio নেটওয়ার্কে কত গ্রাহক যোগ দিয়েছেন? জানালো TRAI
হাইলাইট
  • জানুয়ারি মাসে93.24 লক্ষ মানুষ Jio নেটওয়ার্কে যোগ দিয়েছেন
  • Jio –r মোট গ্রাহক সংখ্যা প্রায় 29 কোটি
  • 35.87 লক্ষ গ্রাহক হারিয়েছে Vodafone Idea
বিজ্ঞাপন

জানুয়ারি মাসে গোটা দেশে 93.24 লক্ষ মানুষ Jio নেটওয়ার্কে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া। TRAI আরও জানিয়েছে এখন গোটা ভারতে Jio –r মোট গ্রাহক সংখ্যা প্রায় 29 কোটি।

জানুয়ারি মাসে গোটা দেশে 118.19 কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করেছেন। যা ডিসেম্বর মাসের থেকে 59.74 লক্ষ বেশি।

Jio ছাড়াও জানুয়ারি মাসে গ্রাহক সংখ্যা বেড়েছে ভারত সঞ্চার নিগল লিমিটেড (BSNL)  এর। জানুয়ারি মাসে 9.83 লক্ষ নতুন গ্রাহক রাষ্ট্রায়াত্ব সংস্থাটির সাথে যুক্ত হয়েছেন। এই মুহুর্তে গোটা দেশে BSNL এর মোট গ্রাহক সংখ্যা 11.53 কোটি।

জানুয়ারি মাসে 1.03 লক্ষ গ্রাহক Airtel নেটওয়ার্কে যোগ দিয়েছেন। TRAI জানিয়েছে 2019 সালের জানুয়ারি মাসে গোটা ভারতে মোট 34.04 কোটি গ্রাহক Airtel ব্যবহার করেছেন।

প্রতিযোগিতার বাজারে একমাত্র জমি হারিয়েছে Vodafone Idea। জানুয়ারি মাসে মোট 35.87 লক্ষ গ্রাহক ভারতের এক নম্বর মোবাইল নেটওয়ার্ক ছেড়ে চলে গিয়েছেন। জানুয়ারি মাসে গোটা দেশে মোট Vodafone Idea গ্রাহক সংখ্যা ছিল 41.52 কোটি।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Airtel গ্রাহকরা বিনামূল্যে পাচ্ছেন 150GB ডেটা, অফার কোন প্ল্যানে জেনে নিন
  2. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  3. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  4. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  5. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  6. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
  7. অনলাইনে কেনাকাটা করেন? সরকারের নতুন নিয়মে এবার লাভবান হবেন আপনি
  8. Samsung Galaxy S26 FE স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  9. ChatGPT আপনার আশির দশকের রেট্রো ছবি বানাতে কত বিদ্যুৎ ও জল খরচ করছে জানেন?
  10. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »