নতুন বছর শুরুর আগেই দুর্দান্ত অফার নিয়ে এল Jio

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 24 ডিসেম্বর 2019 13:20 IST
হাইলাইট
  • নতুন বছর শুরুর আগেই দারুন অফার নিয়ে এল Jio
  • 2,020 টাকা রিচার্জ করতে হবে
  • 365 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে

সীমিত সময়ের জন্য চলবে 2020 Happy New Year Offer

নতুন বছর শুরুর আগেই “2020 Happy New Year Offer” নিয়ে হাজির হল Jio। এই প্ল্যানে 2,020 টাকা রিচার্জ করলে আনলিমিটেড ভয়েস কল সহ রোজ নির্দিষ্ট পরিমাণ ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। সীমিত সময়ের জন্য এই অফার চলবে। এছাড়াও যে সব গ্রাহক Jio Phone কিনতে আগ্রহী সেই গ্রাহকদের জন্য Jio নিয়ে এসেছে “2020 Jio Phone Happy New Year Offer”। সম্প্রতি প্রিপেড প্ল্যানের দাম 40 শতাংশ বাড়িয়েছিল মুম্বাইয়ের কোম্পানিটি।

নতুন বছরের বিশেষ অফারে Jio প্রিপেড গ্রাহকরা 2,020 টাকা রিচার্জ করলে আনলিমিটেড ভয়েস কল ব্যবহার করতে পারবেন। সাথে থাকছে প্রতিদিন 1.5GB ডেটা ব্যবহারের সুযোগ। সাথে থাকছে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ এসএমএস ব্যবহারের সুযোগ আর JioTV, JioCinema, JioNews সহ সব Jio অ্যাপ ব্যবহারের সুযোগ।

Advertisement

একই সাথে যে সব গ্রাহক নতুন Jio Phone কিনতে চান তাদের জন্য “2020 Jio Phone Happy New Year Offer” নিয়ে এসেছে মুকেশ আম্বানির কোম্পানি। এই অফারে 1,500 টাকার বিনিময়ে একটি Jio Phone এর সাথেই 365 দিন ভ্যালিডিটি থাকছে। এই অফারে Jio Phone গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলের সাথেই প্রতিদিন 0.5GB ডেটা ব্যবহার করতে পারবেন। আর থাকছে নির্দিষ্ট পরিমাণ এসএমএস ও সব Jio অ্যাপ ব্যবহারের সুযোগ।

ইতিমধ্যেই এই দুই অফার শুরু হয়েছে। সীমিত সময়ের জন্য চলবে এই দুই অফার। যদিও এই দুই প্ল্যানের আনলিমিটেড কলের সুবিধা শুধুমাত্র Jio নম্বরে প্রযোজ্য হবে। অন্য নেটওয়ার্কে কল করতে অতিরিক্ত এফইউপি শুল্ক খরচ করতে হবে গ্রাহককে।

আরও পড়ুন:

দুর্দান্ত সুবিধা! সব পুরনো রিচার্জ ফিরিয়ে আনল Jio

98 টাকা প্রিপেড প্ল্যানে আগের থেকে বেশি সুবিধা দিচ্ছে Jio

এক ধাক্কায় অনেকটা দাম বাড়াল Jio, নতুন প্ল্যানগুলি দেখে নিন

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. GTA 6-এ বাজছে 44 বছর আগের বাংলা গান, ভাইরাল সুরের নেপথ্যে কোন শিল্পী?
  2. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
  3. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  4. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  5. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  6. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  7. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  8. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  9. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  10. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.