নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Jio। এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে 365 দিন ভ্যালিডিটি।
2,399 টাকা প্ল্যানে এক বছর চ্যালিডিটি পাওয়া যাবে
করোনাভাইরাসের কারণে ঘরে বসে কাজ করতে হচ্ছে সবাইকে। বাড়ি থেকে কাজ করতে চাই একটি ভালো ইন্টারনেট কানেকশন ও অনেক ডেটা। এই কথা মাথায় রেখেই 2,399 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Jio। এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে 365 দিন ভ্যালিডিটি। 2,399 টাকা প্রিপেড প্ল্যানের সঙ্গেই “ওয়ার্ক ফ্রম-হোম” অ্যাডি-অন প্যাক নিয়ে এসেছে মুম্বাইয়ের কোম্পানিটি। 151 টাকা, 201 টাকা ও 251 টাকার এই প্ল্যানগুলিতে অতিরিক্ত 50GB পর্যন্ত ডেটা ব্যবহার করা যাবে।
2,399 টাকা প্রিপেড প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কল ও এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। ফেব্রুয়ারিতে 2,121 টাকা প্ল্যান নিয়ে এসেছিল সংস্থাটি। সেই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটার সঙ্গেই 336 দিন বৈধতা দিচ্ছিল Jio।
2,399 টাকা প্রিপেড প্ল্যানের সঙ্গেই 151 টাকা,201 টাকা ও 251 টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে Jio। 151 টাকা প্ল্যানে 30GB অতিরিক্ত ডেটা, 201 টাকা প্ল্যানে 40GB অতিরিক্ত ডেটা ও 251 টাকা প্ল্যানে 50GB অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। দিনের ডেটা প্যাক শেষ হয়ে যাওয়ার পরেও হাই স্পিড ইন্টারনেট ব্যবহারে এই প্ল্যানগুলি কাজে লাগবে। অ্যাড-অন প্যাকের আলাদা ভ্যালিডিটি থাকছে। গ্রাহকের চলতি প্ল্যান যতদিন বৈধ থাকছে সেই সময়ের মধ্যে এই অয়াড-অন প্যাকের অতিরিক্ত ডেটা ব্যবহার করা যাবে।
এছাড়াও 11 টাকা, 21 টাকা, 31 টাকা, 51 টাকা ও 101 টাকা অ্যাড-অন প্যাক আগের মতোই সুবিধা দেবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo X Fold 6 India Launch Date Tipped; May Come in Two Colour Options, Storage Variants