বিনামূল্যে প্রতিদিন 2GB অতিরিক্ত ডেটা দিচ্ছে Jio, কীভাবে পাবেন?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 30 এপ্রিল 2020 10:59 IST
হাইলাইট
  • নির্বাচিত গ্রাহকরা এই সুবিধা পাবেন
  • প্রতিদিন অতিরিক্ত 2GB ডেটা দিচ্ছে সংস্থাটি
  • 2 মে পর্যন্ত এই সুবিধা মিলবে

নির্বাচিত গ্রাহকদের প্রতিদিন বিনামূল্যে অতিরিক্ত ডেটা দিচ্ছে Jio

লকডাউনের মধ্যেই প্রতিদিন অতিরিক্ত 2GB ডেটা দিচ্ছে Jio। সম্পূর্ণ বিনামূল্যে এই ডেটা ব্যবহার করা যাবে। 2 মে পর্যন্ত গোটা দেশের নির্বাচিত গ্রাহকদের এই সুবিধা দিচ্ছে মুকেশ আম্বানির কোম্পানি। যদিও আগেও একাধিকবার গ্রাহকদের চমকে দিয়ে বিনামূল্যে অতিরিক্ত ডেটা ব্যবহারের সুবিধা করে দিয়েছিল মুম্বাইয়ের সংস্থাটি।

ইতিমধ্যেই ট্যুইটারে একাধিক গ্রাহক অতিরিক্ত ডেটা পাওয়ার কথা জানিয়েছেন। শেয়ার হয়েছে স্ক্রিনশট। প্রত্যেকেই প্রতিদিন অতিরিক্ত 2GB ডেটা পেয়েছেন। আগামী চার দিন গ্রাহককে অতিরিক্ত ডেটা দেবে কোম্পানি।

গ্রাহকের প্ল্যানের ডেটা শেষ হলেই অতিরিক্ত ডেটা ব্যবহার করা যাবে। কিছু গ্রাহককে 2 মে পর্যন্ত অতিরিক্ত ডেটা দিয়েছে কোম্পানিটি। অন্য গ্রাহকরা 30 এপ্রিল অথবা 1 মে পর্যন্ত এই সুবিধা পাবেন।

কীভাবে পাবেন ‘ফ্রি' ডেটা?

My Jio অ্যাপ ওপেন করে ‘My Plans' বিভাগে গিয়ে নিজের ডেটা সংগ্রহ করতে পারবেন। এর ফলে নিজের প্ল্যানের ডেটা শেষ হওয়ার পরে প্রতিদিন অতিরিক্ত 2GB ডেটা ব্যবহার করা যাবে।

Advertisement

শুরু হল JioMart পরিষেবা, অর্ডার হবে WhatsApp থেকে

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

আপাতত নির্বাচিত গ্রাহকদের অতিরিক্ত ডেটা দিচ্ছে Jio। যদিও কীভাবে গ্রাহক নির্বাচন করা হচ্ছে জানায়নি সংস্থাটি।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Reliance Jio, Jio, Jio Data Pack
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.