Jio দীপাবলী ধামাকা অফার: প্রিপেডে 100% ক্যাশব্যাক, Jio Phone ও Jio Phone 2 তে আকর্ষনীয় অফার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 নভেম্বর 2018 17:01 IST
হাইলাইট
  • 100% ক্যাশব্যাক দিচ্ছে জিও
  • 1699 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন
  • গিফট কার্ডের মাধ্যমে মাত্র 1095 টাকায় Jio Phone কেনা যাবে

দীপাবলীর আগে প্রিপেড রিচার্জে 100% ক্যাশব্যাক দিচ্ছে Jio

অফারের বন্যায় ভেসে যাচ্ছে গোটা দেশ। বাদ নেই টেলিকম কোম্পানিগুলিও। এমনিতেই চরম প্রতিযোগিতা টেলিকম সেক্টারে। দীপাবলীর আগে আবার গ্রাহকদের 100% ক্যাশব্যাক দেওয়ার ঘোষণা করল Jio। কোম্পানি জানিয়েছে 149 টাকার বেশি সব রিচার্জে পাওয়া যাবে 100% ক্যাশব্যাক।

এছাড়াও লম্বা ভ্যালিডিটির 1699 টাকার প্ল্যান লঞ্চ করেছে Jio। এই প্ল্যানে Jio প্রিপেড গ্রাহকরা প্রতিদিন 1.5GB ডাটা ব্যবহার করতে পারবেন। কোম্পানির আর সব প্ল্যানের মতোই এই প্ল্যানেও থাকবে এনলিমিটেড কল আর দিনে 100 টি SMS এর সুবিধা। Jio জানিয়েছে 1699 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। এর সাথেই গ্রাহকরা Jio র সব প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করতে পারবেন।

Advertisement

এর সাথেই 149 টাকার বেশি যে কোন রিচার্জে 100% ক্যাশব্যাক দিচ্ছে Jio। 149 টাকার বেশি যে কোনও রিচার্জের সঙ্গে ক্যাশব্যাকের সুবিধা মিলবে রিলায়েন্স ডিজিটাল কুপনের মাধ্যমে। My Jio অ্যাপের মাধ্যমে Jio Primme মেম্বাররা এই সুবিধা পাবেন। যে কোনও রিলায়েন্স ডিজিটাল স্টোরে 5000 টাকার কেনাকাটায় এই কুপন ব্যবহার করা যাবে। 500 টাকার বেশি প্ল্যান রিচার্জ করলে একাধিক কুপন মিলবে। এক সঙ্গে সর্বাধিক দু'টি কুপন ব্যবহার করা যাবে।

My Jio অ্যাপ এর মাই কুপন বিভাগে এই কুপন পাওয়া যাবে। Bookmyshow, Google Play, Cleartrip আর Google এ কেনাকাটায় এই কুপন ব্যবহার করা যাবে। এছাড়াও Western Digital, Seagate আর Sony হার্ড ডিস্ক, Samsung আর Lenovo ট্যাবলেট এবং Xiaomi আর Samsung স্মার্টফোন কেনার সময় এই কুপন রিডিম করা যাবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব কুপন ব্যবহার করতে হবে।

এবার Jio Phone 2 সেলে নজর রাখা যাক। আগামী 5 নভেম্বর থেকে 12 নভেম্বর Jio Phone 2 তে শুরু হচ্ছে সেল। এতদিন Jio Phone 2 শুধুমাত্র ফ্ল্যাশ সেলের মাধ্যমে কেনা যেত। 5-12 নভেম্বর Jio.com থেকে ওপেন সেলে পাওয়া যাবে Jio Phone 2। অর্থাৎ নির্দিষ্ট এই দিনে Jio.com এ লগ ইন করে যে কোন সময় কেনা যাবে Jio Phone 2। আগামী 5 নভেম্বর দুপুর 12 টায় ওপেন সেলে বিক্রি শুরু হবে Jio Phone 2।

Advertisement

অগাস্ট মাসে লঞ্চের পরে ইতিমধ্যেই একাধিক ফ্ল্যাশ সেলে বিক্রি হয়েছে Jio Phone 2। শুধুমাত্র Jio.com থেকেই কেনা যায় এই স্মার্টফোন। Jio.com ওয়েবসাইটে Jio Phone 2 এর দাম 2,999 টাকা।

তিনটি আদালা প্ল্যানে Jio Phone 2 ব্যবহার করা যায়। 49 টাকা, 99 টাকা আর 153 টাকা প্ল্যানে এই ফিচারফোন ব্যবহার করা যায়। 49 টাকা প্ল্যানে মোট 1GB ডাটা, 99 টাকা প্ল্যানে দিনে 500 MB ডাটা আর 153 টাকা প্ল্যানে দিনে 1.5GB ডাটা ব্যবহার করা যায়। এর সাথেই রয়েছে আনলিমিটেড কল, SMS  আর সব Jio অ্যাপ ব্যবহারের সুবিধা। তিনটি প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

এছাড়াও রয়েছে Jio Phone গিফট কার্ড। এই গিফট কার্ডের মাধ্যমে মাত্র 1095 টাকায়  Jio Phone কেনা যাবে। প্রসঙ্গত  Jio Phone মনসুন হাঙ্গামা অফারে মাত্র 501 টাকায়  Jio Phone পাওয়া যাচ্ছিল। এর পরে 594 টাকা ছয় মাসের রিচার্জের জন্য ব্যবহার হবে। 14,99 টাকা রিফান্ডেবেল ডিপোজিটের মাধ্যমে কেনা যায়  Jio Phone।

Advertisement

Amazon.in থেকে পাওয়া যাচ্ছে  Jio Phone গিফট কার্ড।  দীপাবলীর আগে প্রিয়জনকে Jio Phone উপহার দেওয়ার জন্যই লঞ্চ হয়েছে  Jio Phone গিফট কার্ড।

এই গিফিট কার্ডে ছয়টি 99 টাকা রিচার্জ থাকবে। 99 টাকা রিচার্জে  Jio Phone গ্রাহকরা দিনে 500MB ডাটা, আনলিমিটেড কল ও রোজ 100টি SMS ব্যবহার করতে পারবেন। এই রিচার্জের ভ্যালিডিটি 30 দিন। এই টাকা গ্রাহকের অ্যাকাউন্টে ছয়টি ব্যাক-টু-ব্যাক রিচার্জ হিসাবে যোগ হবে। এর সাথেই এই গিফট কার্ডের সাথেই বিনামূল্যে 6GB ডাটা পাওয়া যাবে। এর ফলেই 1095 টাকা  Jio Phone গিফট কার্ডে মোট 96GB ডাটা ব্যবহার করা যাবে।

99 টাকার প্যাক ছাড়াও  Jio Phone এর জন্য আরও দুটি রিচার্জ প্যাক রয়েছে। 49 টাকা রিচার্জে 1GB ডাটার সাথে পাওয়া যায় আনলিমিটেড কল আর রোজ 100টি SMS এর সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। 153 টাকা প্ল্যানে রোজ 1.5GB ডাটাড় সাথেই পাওয়া যায় আনলিমিটেড কল, দিনে 100টি SMS আর সব Jio অ্যাপ ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Low upfront cost
  • 4G and VoLTE support
  • Jio Apps with free subscription
  • Excellent battery life
  • OTA update capability
  • Bad
  • Low quality screen
  • Plenty of fine print
 
KEY SPECS
Display 2.40-inch
Processor Spreadtrum SC9820A
Front Camera 0.3-megapixel
Rear Camera 2-megapixel
RAM 512MB
Storage 4GB
Battery Capacity 2000mAh
OS KAI OS
Resolution 240x320 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  2. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  3. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  4. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  5. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  6. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  7. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  8. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
  9. Oppo দুই জনপ্রিয় ফোনের দাম এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত বাড়াল
  10. অনলাইন সেলে ভুয়ো ওয়েবসাইট ও অফারের ছড়াছড়ি, সাবধান থাকতে বলল কেন্দ্র
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.