ঘাড়ে Jio, জলের দরে এক বছর ভ্যালিডিটি দিচ্ছে BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 জানুয়ারী 2019 15:05 IST
হাইলাইট
  • 1,312 টাকায় BSNL প্রিপেড গ্রাহকরা 365 দিন ভ্যালিডিটি পাবেন
  • সাথে থাকবে 5GB ডাটা, আনলিমিটেড কলিং আর 1000 টি SMS
  • 6 এপ্রিল পর্যন্ত 1,312 টাকার অফার চলবে

1,312 টাকায় BSNL প্রিপেড গ্রাহকরা 365 দিন ভ্যালিডিটি পাবেন

1,312 টাকায় লম্বা ভ্যালিডিটির নতুন প্ল্যান নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। 1,312 টাকায় BSNL প্রিপেড গ্রাহকরা 365 দিন ভ্যালিডিটি পাবেন। সাথে থাকবে 5GB ডাটা, আনলিমিটেড কলিং আর 1000 টি SMS। আপাতত শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলের গ্রাহকরা এই প্ল্যানের সুবিধা পাবেন। ইতিমধ্যেই 1,699 টাকা ও 2,099 টাকা প্ল্যানে BSNL গ্রাহকরা 365 দিন ভ্যালিডিটি পান।

 

আরও পড়ুন: এটাই বিশ্বের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন, দেখুন ভিডিও

Advertisement

 

6 এপ্রিল পর্যন্ত তেলেঙ্গানায় 1,312 টাকার অফার চলবে। BSNL এর অফিশিয়াল ওয়েবসাইটে এই খবর জানানো হয়েছে। তবে অন্ধ্রপ্রদেশে কবে পর্যন্ত এই অফার চলবে তা জানা যায়নি।

 

আরও পড়ুন: নতুন ফিচারে Android ফোনে আরও সুরক্ষিত থাকবে WhatsApp চ্যাট

 

গত বছর 1,699 টাকা আর 2,099 টাকার প্ল্যান লঞ্চ করেছিল BSNL। দুটি প্ল্যানেই 365 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। 1,699 টাকায় দিনে 2GB আর 2,099 টাকায় দিনে 4GB ডাটা ব্যবহার করা যায়। সাথে রয়েছে আনলিমিটেড কলিং। 31 জানুয়ারি পর্যন্ত এই দুটি প্ল্যান ভ্যালিড থাকবে।

Advertisement

 

আরও পড়ুন: সস্তা হল Redmi 6, কত দামে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন?

 

প্রসঙ্গত 1,699 টাকা প্ল্যানে 365 দিন ভ্যালিডিটি দেয় Jio। তবে এই প্ল্যানে Jio গ্রাহক দিনে 1.5GB ডাটা ব্যবহার করতে পারেন। সাথে রয়েছে আনলিমিটেড কল আর দিনে 100 টি SMS ব্যবহারের সুবিধা।

Advertisement

 

আরও পড়ুন: এই ওয়েবসাইটগুলি ব্লক করে দিয়েছে Jio

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL Rs 1312 recharge, BSNL, Prepaid Recharge, Prepaid
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  2. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  4. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  5. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  6. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  8. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  9. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  10. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.