তিনশো টাকার কম দামে লম্বা ভ্যালিডিটির আনলিমিটেড প্ল্যান নিয়ে এল Vodafone

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 অক্টোবর 2018 16:11 IST
হাইলাইট
  • 279টাকার প্ল্যান লঞ্চ করেছে Vodafone
  • এই প্ল্যানে 84 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে
  • লম্বা ভ্যালিডিট প্ল্যানে আনলিমিটেড কল পাওয়া যাবে

279 টাকার প্ল্যান লঞ্চ করেছে Vodafone

 

Jio ও Airtel এর সাথে প্রতিযোগিতায় আবার নতুন প্ল্যান নিয়ে হাজির Vodafone। নতুন 279 টাকার প্ল্যান লঞ্চ করেছে Vodafone। এই প্ল্যানে লম্বা ভ্যালিডিট প্ল্যানে আনলিমিটেড কল পাওয়া যাবে। এর সাথেই থাকবে সামান্য ডাটা। তবে Vodafoneএর অন্যান্য প্ল্যানের মতোই 279টাকার প্ল্যানেও ভয়েস কলে দৈনিক ও সাপ্তাহিক সীমা থাকবে।

Advertisement

নতুন 279 টাকার প্ল্যানে 84 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। Telecom Talk এ এক রিপোর্টে জানানো হয়েছে নতুন 279টাকার প্ল্যানে ভোডাফোন গ্রাহকরা আনলিমিটেড কলের সাথেই পাবেন SMS এর সুবিধা। আপাতত শুধুমাত্র কর্ণাটক ও মুম্বাই সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। আগেই জানানো হয়েছে 279 টাকার প্ল্যানে গ্রাহক কলের সাথেই পাবেন সামান্য ডাটা। তবে নামে আনলিমিটেড হলেও 279 প্ল্যানে Vodafone গ্রাহকরা দিনে সর্বোচ্চ 250 মিনিট আর সপ্তাহে সর্বোচ্চ 1000 মিনিট কথা বলতে পারবেন।

যে সব গ্রাহক ফোনে বেশি কথা বলেন তাদের লক্ষ্য করেই এই প্ল্যান লঞ্চ করেছে Vodafone। সম্প্রতি 99 টাকা ও 109 টাকার প্ল্যান লঞ্চ করেছিল Vodafone। এই দুই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সাথেই 1GB ডাটা পাওয়া যাবে। দুটি প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

এই প্রথম ভারতে 300 টাকার নীচে কোন প্ল্যান লঞ্চ করল Vodafone। Jio –র 84 দিন ভ্যালিডিটির প্ল্যান শুরু হচ্ছে 348 টাকা থেকে।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vodafone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের Realme 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে সস্তায়
  2. Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
  3. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  4. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  5. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  6. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  7. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  8. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  9. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  10. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.