Mbps-এর দিন শেষ, এবার Gbps স্পিডে ব্রডব্যান্ড লঞ্চ করল Jio GigaFiber

এই কানেকশানে 1Gbps পর্যন্ত স্পিড পাওয়া যাবে। কোম্পানির এই নেটওয়ার্কে বিশ্বের সবথেকে বড় ফিক্সড লাইন ব্রডব্যন্ড নেটওয়ার্ক হতে চলেছে।

Mbps-এর দিন শেষ, এবার Gbps স্পিডে ব্রডব্যান্ড লঞ্চ করল Jio GigaFiber
বিজ্ঞাপন

শুক্রবার Jio Fiber লঞ্চের কথা ঘোষনা করল Reliance Jio। এই সার্ভিসের নাম রাখা হয়েছে Jio GigaFiber। এই কানেকশানের মাধ্যমে গ্রাহকের বাড়ি পর্যন্ত ফাইবার কেবেলের মাধ্যমে ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেবে Jio। মুম্বাইতে কোম্পানির বার্ষিক সাধারন সভাইয় আজ এই কথা ঘোষনা করা হয়েছে। কোম্পানির সিইও মুকেশ আম্বানি বলেন দেশের 1,100 টি শহরে ব্রডব্যান্ড কানেকশান পৌঁছে দেবে Jio। Jio GigaFiber কানেকশানের সাথে Jio GigaFiber রাউটার ও Jio GigaTV সেট টপ বক্স পাবেন গ্রাহকরা। Jio GigaTV সেট টপ বক্সের মাধ্যমে দেশের যে কোন Jio GigaTV ব্যবহারকারী ও অন্য যে কোন নেটওয়ার্কে ভিডিও কল করা যাবে।

Jio GigaFiber

অনেক মাস ধরে বিটা টেস্টিং এর পরে অবশেষে Jio GigaFiber এর অফিশিয়াল লঞ্চ করেছে Jio। কোম্পানি জানিয়েছে এই কানেকশানে 1Gbps পর্যন্ত স্পিড পাওয়া যাবে। কোম্পানির এই নেটওয়ার্কে বিশ্বের সবথেকে বড় ফিক্সড লাইন ব্রডব্যন্ড নেটওয়ার্ক হতে চলেছে। এর সাথেই গ্রাহকরা Jio GigaFiber নেটওরার্কে VR হেডসেট কানেক্ট করে 360 ডিগ্রি কনটেন্ট, 4K রেসোলিউশানের ভিডিও দেখতে পারবেন।

স্বাধীনতা দিবস থেকে Jio GigaFiber এর রেজিস্ট্রেশান শুরু হবে। MyJio অ্যাপ ও Jio.com থেকে 15 আগস্ট রেজিস্ট্রেশান শুরু হবে। এরপরে যে এলাকা থেকে বেশি গ্রাহক Jio GigaFiber কানেকশানের আবেদন জানাবেন সেই এলাকায় আগে Jio GigaFiber কানেকশান দেবে কোম্পানি।

Jio GigaTV দিয়ে গ্রাহকরা ভয়েস কমান্ড ও মাইক্রোফন এনেবেলড টিভি রিমোট দিয়ে Jio TV, Jio Cinema, Jio TV Call অ্যাপ ব্যভার করতে পারবেন। টিভি কলিং এর প্রসঙ্গে ইষা আম্বানি বলেন, “সে কোন Jio GigaTV  তে ফোন করা যাবে। এর সাথে যে কোন নেটওয়ার্কের যে কোন ফোন বা ট্যাবলেটে ফোন করা সম্ভব। যদিও সবথেকে ভালো অভিজ্ঞতা পাওয়া যাবে Jio নেটওয়ার্কের কলে।” তিনি আরো বলেন “Mbps এর দিন শেষ, এবার Gbps ব্যবহার করুন।”

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »