Jio নিজেদের 10 বছর বর্ষপূর্তি ও আসন্ন নতুন বছর উপলক্ষে Happy New Year Offer 2.0 নিয়ে এসেছে।
Photo Credit: Jio
Jio has now brought out its ‘Happy New Year 2.0’ recharge options
Jio নিজেদের 10 বছর বর্ষপূর্তি এবং আসন্ন নতুন বছর উপলক্ষে Happy New Year Offer 2.0 ঘোষণা করেছে। এই অফারের আওতায় দুটি রিচার্জ প্ল্যানে আনলিমিটেড 4G এবং 5G ডেটার পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। এছাড়াও, দেশের বৃহত্তম টেলিকম সংস্থাটি দুটি আনলিমিটেড 5G অ্যাড-অন প্যাক এবং আনলিমিটেড নাইট ডেটাযুক্ত একটি প্রিপেড রিচার্জ প্ল্যানের কথাও তুলে ধরেছে। হ্যাপি নিউ ইয়ার অফারের মূল রিচার্জ প্ল্যান দুটির দাম যথাক্রমে 399 টাকা এবং 3,999 টাকা। অন্য দিকে, অ্যাড-অন প্ল্যানগুলির দাম 15 টাকা, 25 টাকা এবং 50 টাকা।
জিওর 399 টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এতে আনলিমিটেড 4G ও 5G ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা অন্তর্ভুক্ত আছে। এটি দৈনিক 100টি ফ্রি SMS অফার করে। এছাড়াও, এই প্ল্যানে জিওহটস্টার মোবাইল+ হলিউড, 12 মাসের ক্যানভা প্রো (আনুমানিক মূল্য প্রায় 4,000 টাকা), ফ্যানকোড, জিওগেমস মোবাইল সাবস্ক্রিপশন, জিওটিভি, এবং 50 জিবি স্টোরেজের সঙ্গে জিওএআইক্লাউডের অ্যাক্সেস পাওয়া যাবে।
3,999 টাকার প্ল্যানটি বার্ষিক মেয়াদ অফার করে। হ্যাপি নিউ ইয়ার অফারের আওতায় এই রিচার্জ প্ল্যানে 365 দিনে আনলিমিটেড 4G ও 5G ডেটা, এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। এই প্রিপেইড প্ল্যানে জিওহটস্টার মোবাইল+ হলিউড, 1 বছর ক্যানভা লাইট সাবস্ক্রিপশন (মূল্য প্রায় 1,590 টাকা), 50 জিবি ক্লাউড স্টোরেজ, ফ্যানকোড, ও জিওটিভির অ্যাক্সেস দেওয়া হচ্ছে।
Jio-র ঝুলিতে 15 টাকা ও 25 টাকার আনলিমিটেড 5G ডেটা প্যাকও রয়েছে। ভাউচার দুটির মেয়াদ যথাক্রমে 1 দিন ও 2 দিন। দুই প্যাকে ট্রু আনলিমিটেড ডেটা অফার করছে কোম্পানি। ডেটা ডাউনলোড বা ব্যবহারের কোনও নির্দিষ্ট সীমা নেই। অন্য দিকে, 50 টাকার আনলিমিটেড নাইট ডেটা ভাউচারের মাধ্যমে রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত গ্রাহকরা 4G এবং 5G-তে যত খুশি নেট চালাতে পারবে। এই ভাউচারের মেয়াদ 28 দিন।
রিপোর্ট অনুসারে, বেশিরভাগ রিচার্জ প্যাক ইতিমধ্যেই জিওর ওয়েবসাইটে উপলব্ধ। তবে 50 টাকার নাইট ডেটা প্যাকটি 26 নভেম্বর থেকে পাওয়া যাবে। Jio গ্রাহকরা সংস্থার ওয়েবসাইট, MyJio অ্যাপ, নিকটবর্তী Jio স্টোর, ও Jio-র রিটেল আউটলেট থেকে নিজেদের নম্বর রিচার্জ করতে পারবেন।
প্রসঙ্গত, জিওর সবচেয়ে সস্তা ভয়েস প্ল্যানের দাম 147 টাকা, যার ভ্যালিডিটি 22 দিন। 177 টাকা দামের প্ল্যানের মেয়াদ 28 দিন। 196 টাকার প্ল্যান 30 দিন চালু থাকবে। 197 টাকা প্ল্যানের ভ্যালিডিটি একটি ক্যালেন্ডার মাস। 448 টাকার প্ল্যান 84 দিন ভ্যালিড। 336 দিন মেয়াদের সঙ্গে 1,748 টাকা দামের আরও একটি ভয়েস-অনলি প্ল্যান এনেছে কোম্পানি। সবকটি আনলিমিটেড কলিং অফার করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,862
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,899
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Motorola Edge 70 Neo Launched in India with Snapdragon 7s Gen 3 Chipset, 7,000mAh battery: Price, Specifications
GTA 6 Reportedly Crashing and Blocking Story Progress for Some PS5 Users; Rockstar Releases Update