দাম বাড়াল Jio, মিলবে অতিরিক্ত সুবিধা

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 2 ডিসেম্বর 2019 14:06 IST
হাইলাইট
  • প্রিপেড প্ল্যানের দাম দাড়াল Reliance Jio
  • 'অল ইন ওয়ান' প্ল্যানের দাম 40 শতাংশ বাড়ানো হয়েছে
  • রবিবার পরিষেবার দাম বাড়িয়েছে Vodafone Idea ও Airtel

Reliance Jio জানিয়েছে নতুন প্ল্যানে 300 শতাংশ বেশি সুবিধা পাওয়া যাবে

Vodafone Idea, Airtel এর পরে এবার পরিষেবার দাম বাড়াল Jio। আগের থেকে 40 শতাংশ বেশি দামে ‘অল ইন ওয়ান' প্ল্যান লঞ্চ করেছে মুকেশ আম্বানির কোম্পানি। 6 ডিসেম্বর, শুক্রবার থেকে নতুন দাম ধার্য হবে। ইতিমধ্যেই নতুন দামের বিবরণ প্রকাশ করেছে Vodafone Idea ও Airtel। তবে দাম বেড়ে কোন প্ল্যানে কত খরচ হবে সেই তালিকা প্রকাশ করেনি Jio।

সম্প্রতি এক বিবৃতিতে Jio জানিয়েছে ‘অল ইন ওয়ান' প্ল্যানে 40 শতাংশ বেশি খরচ করতে হবে গ্রাহককে। যদিও এই বেশি টাকা খরচ করলে আগের থেকে 300 শতাংশ বেশি সুবিধা পাওয়া যাবে।

অক্টোবর মাসে 222 টাকা, 333 টাকা আর 444 টাকা দামের ‘অল ইন ওয়ান' প্ল্যান লঞ্চ করেছিল Jio। এই প্ল্যানের সাথেই Jio ছাড়া অন্য মোবাইল নেটওয়ার্কে কল করার জন্য নির্দিষ্ট পরিমাণ টকটাইম ছিল।

নভেম্বর মাসে টেলিকম পরিষেবার দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল Vodafone Idea ও  Airtel। হাত গুটিয়ে বসে থাকেনি Jio। প্রতিযোগীদের পরিষেবার দাম বাড়ানোর খবর পেয়েই নিজেদের দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিল মুকেশ আম্বানির কোম্পানি। জানানো হয়েছিল দুই সপ্তাহের মধ্যে টেলিকম পরিষেবার দাম বাড়াবে কোম্পানি। কথা রেখে 6 ডিসেম্বর দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিল Jio।

রবিবার নতুন প্ল্যান ঘোষণা করেছে Vodafone Idea ও Airtel। 3 ডিসেম্বর থেকে এই দুই কোম্পানির নতুন ট্যারিফ কার্যকর হবে।

Advertisement

আরও পড়ুন:

দাম বাড়াল Airtel, নতুন প্ল্যানগুলি দেখে নিন

Advertisement

চলতি সপ্তাহে দাম বাড়ছে! Vodafone Idea-র নতুন প্ল্যানগুলি দেখে নিন

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Reliance Jio, Jio, Jio prepaid plans, Reliance
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  2. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  3. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  4. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  5. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  6. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  7. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  8. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  9. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  10. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.