প্রাইম মেম্বারশিপের বৈধতা এক বছর বাড়িয়ে দিল Jio: কীভাবে পাবেন?

নিজের ফোনে Jio প্রাইম মেম্বারশিপ দেখে নিতে এখনই MyJio অ্যাপ এ লগ ইন করে ‘My Plans’ বিভাগে যান। সেখানে প্রাইম মেম্বারশিপ এক বছর বাড়িইয়ে নেওয়ার অপশান পাবেন।

প্রাইম মেম্বারশিপের বৈধতা এক বছর বাড়িয়ে দিল Jio: কীভাবে পাবেন?

সব গ্রাহককে অতিরিক্ত এক বছর প্রাইম মেম্বারশিপ দিচ্ছে Jio

হাইলাইট
  • আরও এক বছর বিনামূল্যে প্রাইম মেম্বারশিপ দিচ্ছে Jio
  • My Jio অ্যাপ থেকে এই সুবিধা পাওয়া যাবে
  • শুধুমাত্র পুরনো গ্রাহকরা এই সুবিধা পাবেন
বিজ্ঞাপন

আরও এক বছর বিনামূল্যে প্রাইম মেম্বারশিপ দিচ্ছে Jio । প্রাইম মেম্বারশিপের জন্য বছরে 99 টাকা খরচ করতে হয় গ্রাহকরা। যে সব গ্রাহকের প্রাইম মেম্বারশিপ চলছে সবাইকে বিনামূল্যে এক বছর বেশি পরিষেবা দেবে মুকেশ আম্বানির কোম্পানি। প্রাই মেম্বারশিপের ফলে Jio Cinema, Jio Music, আর Jio TV সহ সব অফারের সুবিধা পান Jio গ্রাহকরা। তবে এই প্রথম নয়, গত বছরেও সব গ্রাহককে এক বছর অতিরিক্ত বিনামূল্যে প্রাইম মেম্বারশিপ দিয়েছিল Jio।

নিজের ফোনে Jio প্রাইম মেম্বারশিপ দেখে নিতে এখনই MyJio অ্যাপ এ লগ ইন করে ‘My Plans' বিভাগে যান। সেখানে প্রাইম মেম্বারশিপ এক বছর বাড়িইয়ে নেওয়ার অপশান পাবেন।

নতুন এই অফারে যে সব গ্রাহকের প্রাইম মেম্বারশিপ শিঘ্রই শেষ হয়ে যেত তারা আরও এক বছর কোন অতিরিক্ত টাকা খরচ না করে প্রাইম মেম্বারশিপ ব্যবহার করতে পারবেন। তবে এই অফার শুধুমাত্র পুরনো গ্রাহকদের জন্যই প্রযোজ্য হবে। নতুন গ্রাহকদের 99 টাকা খরচ করে প্রাইম মেম্বারশিপ করতে হবে।

jio prime membership extension gadget 360 Jio Prime  Reliance Jio

নিজে থেকেই সব গ্রাহকের প্রাইম মেম্বারশিপের বৈধতা এক বছর বাড়িয়ে দিচ্ছে Jio

ইতিমধ্যেই যে সব গ্রাহকের Jio প্রাইম মেম্বারশিপ রয়েছে শুধুমাত্র সেই গ্রাহকরাই এই অফারের সুবিধা পাবেন। TelecomTalk ওয়েবসাইটে প্রথম এই খবর প্রকাশিত হলেও খবরের সত্যতা যাচাই করেছে Gadgets 360।

গত বছরেও গ্রাহকদের এক বছর বিনামূল্যে প্রাইম মেম্বারশিপ দিয়েছিল Jio। তবে এই বছর নিজে থেকেই গ্রাহকের প্রাইম মেম্বারশিপের বৈধরা বেড়ে যাবে। গত বছর বিনামূল্যে প্রাইম মেম্বারশিপের বাড়াতে আলাদা আবেদন করতে হয়েছিল গ্রাহককে। এই বছর সেই ঝামেলা থাকছে না। নিজে থেকেই সব গ্রাহকের প্রাইম মেম্বারশিপের বৈধতা এক বছর বাড়িয়ে দিচ্ছে কোম্পানি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »