Jio ও Airtel-এর 399 টাকার রিচার্জ প্ল্যান মুখোমুখি, একই দামে কে বেশি সুবিধা দিচ্ছে দেখুন

Jio নাকি Airtel, কে 399 প্ল্যানে বেশি সুবিধা দিচ্ছে দেখুন।

Jio ও Airtel-এর 399 টাকার রিচার্জ প্ল্যান মুখোমুখি, একই দামে কে বেশি সুবিধা দিচ্ছে দেখুন

Jio বনাম Airtel, কে 399 টাকার প্ল্যানে বেশি সুবিধা দিচ্ছে

হাইলাইট
  • Jio ও Airtel উভয়েই 399 টাকার একটি প্ল্যান অফার করে
  • এই প্রিপেইড রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন
  • দুই প্ল্যানেই আনলিমিটিড 5G, দৈনিক পর্যাপ্ত ডেটা ও ফ্রি কলিং অর্ন্তভুক্ত
বিজ্ঞাপন

গ্রাহক সংখ্যার বিচারে ভারতের দুই বৃহত্তম টেলিকম কোম্পানি হল Jio ও Airtel। তাদের নেটওয়ার্কের সঙ্গে জুড়ে রয়েছেন কোটি কোটি গ্রাহক। দুই সংস্থার ঝুলিতেই 400 টাকার নিচে একাধিক প্রিপেইড রিচার্জ প্ল্যান রয়েছে। শুনলে অবাক হবেন, Jio ও Airtel উভয়েই 399 টাকার একটি প্ল্যান অফার করে। যার ভ্যালিডিটি হচ্ছে 28 দিন। দুই প্ল্যানেই আনলিমিটেড 5G, দৈনিক পর্যাপ্ত ডেটা, ফ্রি কলিং, ও এসএমএস-সহ একাধিক সুবিধা পাওয়া যায়। প্ল্যান দুটির দাম, মেয়াদ, ও ফেসিলিটি হুবহু এক হওয়ার কারণে অনেকেই বুঝে উঠতে পারেন না, কোনটি বেশি উপযোগী। তাই এই প্রতিবেদনে প্ল্যানগুলির তুলনা তুলে ধরা হল।

Jio 399 প্ল্যান

জিও তাদের 399 টাকার প্ল্যানকে স্পোর্টস + গেমিং + মুভি + হলিউড বলেও অভিহিত করে। এটি দেশের যে কোনও নম্বরে যত খুশি কথা বলার সুবিধা প্রদান করে। ব্যবহারকারীদের জন্য দৈনিক 2.5 জিবি হাই-স্পিড ডেটা থাকছে, যা 28 দিনের হিসেবে মোট 70 জিবি। আবার যোগ্য গ্রাহকরা আনলিমিটেড 5G ব্যবহার করতে পারবে। কোম্পানির স্পেশাল অফারে 50 জিবি ক্লাউড স্টোরেজ পাওয়া যাবে।

জিওর এই প্ল্যানে প্রতিদিন 100টি ফ্রি SMS অর্ন্তভুক্ত আছে। এটি জিওগেমস মোবাইল, ফ্যানকোড, জিওটিভি, ও জিওহটস্টারে অ্যাক্সেস দেয়। জিও 349 টাকা বা তার বেশি দামের প্ল্যানে Google AI Pro-এর কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন অফার করছে। 35,100 টাকা দামের এআই পরিষেবা 18 মাস বিনামূল্যে ব্যবহার করতে পারবে জিও গ্রাহকরা। এতে গুগল ফটোস, ড্রাইভ, ও জিমেইলে 5 টেরাবাইট (5000 জিবি) ক্লাউড স্টোর মিলবে।

Airtel 399 প্ল্যান

এয়ারটেলের 399 প্রিপেইড রিচার্জ প্ল্যানে দৈনিক 2.5 জিবি ডেটা, আনলিমিটেড লোকাল, STD, ও রোমিং ভয়েস কলিং, ও প্রতিদিন 100টি এসএমএস অর্ন্তভুক্ত আছে। জিওর মতো এই প্ল্যানেও 5G নেটওয়ার্ক কভারেজযুক্ত এলাকায় আনলিমিটেড 5G বেনিফিট থাকছে।

প্ল্যানটির অতিরিক্ত পরিষেবাগুলির মধ্যে থাকছে 28 দিনের জন্য ফ্রি জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন। গ্রাহকরা বিনামূল্যে কলারটিউন সেট করতে পারবে। এছাড়াও, Adobe Express Premium-এর 12 মাসের সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত থাকছে।

অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়াম অজস্র ডিজাইন টেমপ্লেট, ব্র্যান্ড কিট, ক্রিয়েটিভ অ্যাসেট, সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরির টুলস, মার্কেটিং ও প্রোমোশনাল ডিজাইন টুলস অফার করে। এটি কনটেন্ট ক্রিয়েটর, মার্কেটিং পেশার সঙ্গে জড়িত মানুষ, ফ্রিল্যান্সার, ও ছোট ব্যবসায়ীদের জন্য আদর্শ।

Jio নাকি Airtel? কে 399 টাকার প্ল্যানে বেশি সুবিধা দিচ্ছে

জিও এবং এয়ারটেল কলিং, ডেটা, এবং ভ্যালিডিটির ক্ষেত্রে একই সুবিধা দিচ্ছে। মূল পার্থক্য সাবস্ক্রিপশন ভিত্তিক অতিরিক্ত পরিষেবায়। আর সেখানে জিও কিছুটা হলেও এয়ারটেলের তুলনায় এগিয়ে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »