Reliance Jio's Rs 555 plan comes with 1000GB of data
Photo Credit: Jio
ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা Jio তাদের গ্রাহকদের জন্য দুটি বিশেষ প্ল্যান নিয়ে এসেছে। যার মধ্যে একটি 555 টাকায় 1,000 জিবি ডেটা অফার করে। কোম্পানি দেশের সমস্ত টেলিকম সার্কেলে প্ল্যানটি উপলব্ধ করেছে। তবে এটি কোনও মোবাইল প্রিপেইড রিচার্জ প্ল্যান নয়। শুধুমাত্র JioHome গ্রাহকরাই সুবিধা পাবে। JioHome হল রিলায়েন্সের ব্রডব্যান্ড পরিষেবা। সাধারণত জিওর ব্রডব্যান্ড প্ল্যানে নির্ধারিত ইন্টারনেটের লিমিট অনেক গ্রাহক সম্পূর্ণ ব্যবহার করে না। তবে যাঁদের বেশি কাজের জন্য অতিরিক্ত ডেটা প্রয়োজন হয়, তাঁদের জন্য 555 টাকা ও 1,555 টাকার দুটি ভাউচার দেওয়া হচ্ছে।
রিলায়েন্স জিওর 555 টাকার ডেটা ভাউচারে গ্রাহকরা মোট 1,000 জিবি অতিরিক্ত ডেটা পাবে। নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে 64 Kbps হয়ে যাবে। তবে এতে ভয়েস কলিংয়ের সুবিধা নেই। 555 টাকা দামের সঙ্গে অতিরিক্ত জিএসটি প্রযোজ্য।
অন্য দিকে, জিওর 1,555 টাকার প্ল্যানে মোট 3,000 জিবি ডেটা পাবে গ্রাহকরা। নির্ধারিত FUP ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে 64 Kbps হয়ে যাবে। এই প্ল্যানেও ডেটা ছাড়া অন্য কোনও সুবিধা মিলবে না। এছাড়াও, 1,555 টাকার সঙ্গে অতিরিক্ত জিএসটি দিতে হবে।
রিলায়েন্স জিওর ডেটা ভাউচার ব্যবহার করতে গেলে গ্রাহকদের আগে থেকেই জিওফাইবার বা এয়ারফাইবার কানেকশন থাকতে হবে। তাছাড়া মনে রাখবেন যে, মূল প্ল্যানের মেয়াদ শেষ হলে ডেটা ভাউচারের ভ্যালিডিটিও ফুরিয়ে যাবে।
প্রসঙ্গত, সম্প্রতি শুধুমাত্র ভয়েস কল ও এসএমএসের সঙ্গে আলাদা রিচার্জ প্ল্যান চালু করেছে জিও। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া' বা ট্রাই (TRAI)-এর নির্দেশ মেনে মোবাইল ডেটা বাদ দিয়ে ছয়টি নতুন ভয়েস প্ল্যান এনেছে তারা। সবচেয়ে সস্তা ভয়েস-অনলি প্ল্যান 147 টাকায় এসেছে, যার ভ্যালিডিটি 22 দিন। 177 টাকা দামের প্ল্যানের মেয়াদ 28 দিন।
196 টাকার নতুন প্ল্যানের মেয়াদ 30 দিন। 197 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি হল একটি ক্যালেন্ডার মাস। অর্থাৎ, জিও তাদের এই প্ল্যান নির্দিষ্ট 30 দিনের চক্রের পরিবর্তে প্রতি মাসে একই তারিখে পুনর্নবীকরণ করবে। সংস্থা 448 টাকার প্ল্যানও এনেছে। এটি 84 দিন চালু থাকবে। 336 দিন ভ্যালিডিটির সঙ্গে 1,748 টাকা দামের একটি প্ল্যান এসেছে।
প্রথম চারটি প্ল্যানে ডোমেস্টিক আনলিমিটেড কলিং ও 300টি এসএমএস পাঠানোর সুবিধা পাওয়া যাবে। 448 এবং 1,748 টাকা দামের প্ল্যানে আনলিমিটেড কলের সঙ্গে যথাক্রমে 1,000টি এবং 3,600টি ফ্রি এসএমএস অন্তর্ভুক্ত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.