Jio এই প্ল্যানে সত্যিকারের আনলিমিটেড 4G ও 5G ডেটা দিচ্ছে, যত ইচ্ছা নেট চালান, সাথে কলিং ফ্রি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 19 ফেব্রুয়ারি 2026 11:21 IST
হাইলাইট
  • Jio বর্তমানে 649 টাকার প্ল্যানে আনলিমিটেড 4G ও 5G ডেটা দিচ্ছে
  • এই পোস্টপেইড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল করা যায়
  • এটি 3 মাসের জন্য জিওহটস্টার সাবস্ক্রিপশন অফার করছে

Reliance Jio's Rs. 649 plan offers unlimited 4G and 5G data

Photo Credit: Jio

Reliance Jio Unlimited Data Plan: ইন্টারনেট ছাড়া গোটা বিশ্ব অচল। ইন্টারনেটের স্পিড কমে গেলে বা ডেটা ফুরিয়ে আসলে মানুষের জীবনও যেন থমকে যায়। সেই কারণে দেশের টেলিকম সংস্থাগুলি তাদের বেশ কয়েকটি প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ডেটার নামে মাসে 300 জিবি পর্যন্ত ডেটা লিমিট অফার করছে। একজন সাধারণ গ্রাহকের জন্য এই পরিমাণ ডেটা যথেষ্ট। কিন্তু যাদের অনলাইন নির্ভর কাজ, কনটেন্ট তৈরি করেন, বা পেশার তাগিদে বেশিরভাগ সময় বাইরে কাটাতে হয় — তাঁদের সত্যিকারের আনলিমিটেড ডেটার প্রয়োজন। এমনই গ্রাহকদের জন্য Jio একটি বিশেষ পোস্টপেইড রিচার্জ প্ল্যান অফার করছে। এটি 4G হোক বা 5G সব ধরনের নেটওয়ার্কে যতখুশি ডেটা ব্যবহারের সুবিধা দিচ্ছে।

Jio আনলিমিটেড ডেটা প্ল্যান

রিলায়েন্স জিও 649 টাকার একটি পোস্টপেইড প্ল্যানে আনলিমিটেড 4G ডেটা দিচ্ছে। পাশাপাশি যত খুশি 5G ডেটা ব্যবহারের সুবিধাও রয়েছে। ব্যবহারকারীরা লোকাল ও STD নম্বরে আনলিমিটেড ভয়েস কল করতে পারবে। প্রতি দিন 100টি SMS পাঠানো যাবে। এয়ারটেল এবং ভিআই (ভোডাফোন আইডিয়া) তাদের পোস্টপেইড প্ল্যানে আনলিমিটেড ডেটা উল্লেখ করলেও, লিমিট মাসিক 300 জিবি রেখেছে। সেখানে জিও সত্যিকারের সীমাহীন ডেটা অফার করছে।

649 টাকার জিও প্ল্যানে আরও বেশ কিছু বেনিফিট রয়েছে। গ্রাহকরা তিন মাসের জন্য জিওহটস্টার টিভি এবং মোবাইল সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবে। JioAiCloud অ্যাপে 50 জিবি স্টোরেজের অ্যাক্সেস পাওয়া যাবে। এছাড়াও, দেড় বছরের (18 মাস) জন্য বিনামূল্যে Google Gemini Pro সাবস্ক্রিপশন মিলবে, যার দাম 35,100 টাকা। প্ল্যানটি বর্তমানে ভারতের সব সার্কেলে উপলব্ধ।

প্রসঙ্গত, সম্প্রতি এয়ারটেল কলকাতা ও পশ্চিমবঙ্গের সার্কেলে তাদের সমস্ত পোস্টপেইড প্ল্যানে আনলিমিটেড 4G ও 5G ডেটা ইউজের সুবিধা যুক্ত করছে। গ্রাহকরা 1 মাসে সর্বোচ্চ 300 জিবি ডেটা ফুল স্পিডে ব্যবহার করতে পারবে। 300 জিবির সীমা পার করার পর ইন্টারনেটের গতি স্বয়ংক্রিয়ভাবে কমে আসবে। এই রাজ্যে সাতটি পোস্টপেইড প্ল্যান রয়েছে এয়ারটেলের।

সবচেয়ে কম দামের প্ল্যান নিলে প্রত্যেক মাসে 449 টাকা জিএসটি বাবদ দিতে হবে। এছাড়াও, 549, 699, 999, 1,199, 1,399, এবং 1,749 টাকার পোস্টপেইড প্ল্যান আছে। প্রতিটি প্ল্যানে অতিরিক্ত GST যোগ হবে। 449 টাকার বেস পেস্টপেইড প্ল্যান এক মাস আনলিমিটেড (300 জিবি) ডেটা, আনলিমিটেড লোকাল এবং STD কলিং অফার করে। প্ল্যানে গুগল ওয়ান (100 জিবি ক্লাউড স্টোরেজ), তিন মাসের জিওহটস্টার মোবাইল, অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়াম (অ্যানুয়াল সাবস্ক্রিপশন), ফ্রি হ্যালো টিউনস, ও এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়াম অর্ন্তভুক্ত আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Motorola Edge 70 Pro+ ভারতে লঞ্চের আগেই দাম ফাঁস হল, বাজেটে ফ্ল্যাগশিপ কিলার ফোন
  2. Vivo-এর 64MP OIS ক্যামেরা ও কার্ভড অ্যামোলেড স্ক্রিনের ফোন ব্যাপক সস্তায়, মিলছে 7,000 টাকা ছাড়
  3. 12,000 টাকার বাম্পার ছাড় Hasselblad ক্যামেরার ফোনে, অফার মিস করবেন না
  4. 37,000 টাকার কমে iPhone 15, সঙ্গে ফ্রি চার্জার, Croma সেলে বাম্পার অফার
  5. Vivo S60 সিরিজ 50MP ফ্রন্ট ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, ও 7,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  6. RBI Plastic Notes: ছেঁড়া-ফাটা নোটের দিন শেষ, আসছে প্লাস্টিকের নতুন টাকা, জাল করা হবে কঠিন
  7. Honor Win Turbo বিশাল 10,000mAh ব্যাটারি ও 16GB র‍্যাম-সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  8. Oppo Find X10 সিরিজ বিশ্বের প্রথম 100MP চৌকো সেলফি ক্যামেরার সঙ্গে বাজারে আসতে পারে
  9. Vivo T5 বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Xiaomi 17T ও Xiaomi 17T Pro দুর্দান্ত Leica ট্রিপল ক্যামেরা, 100W পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.