JioHome একটাই প্ল্যানে লাইভ 1000+ টিভি চ্যানেল, 100Mbps ব্রডব্যান্ড, এবং 12টি OTT প্ল্যাটফর্ম অফার করছে।
Photo Credit: Jio
JioHome plan offers access to 1000+ live TV channels
বর্তমানে ইন্টারনেট ছাড়া দৈনন্দিন জীবন ভাবাই খুব মুশকিল। যদি নেটের গতি কচ্ছপের মতো চলে, তাহলে জীবন যেন থমকে যায় বলে মনে হয়। অনলাইন নির্ভর যুগে বাড়িতে সিনেমা ও ওয়েব সিরিজ দেখা, কনটেন্ট স্ট্রিমিং থেকে শুরু করে অফিসের কাজ, সবকিছুর জন্য উচ্চগতির নির্ভরযোগ্য ব্রডব্যান্ড সংযোগ প্রয়োজন। এমন পরিস্থিতিতে যদি একই প্ল্যানে লাইভ টেলিভিশন চ্যানেল, হাই-স্পিড নেট, এবং বিভিন্ন OTT প্ল্যাটফর্ম দেখা যায়, তাহলে তো কথায় নেই। Reliance Jio এই বিষয় মাথায় রেখে JioHome গ্রাহকদের জন্য একটি বিশেষ অফার নিয়ে এসেছে। অফার সম্পর্কে বিস্তারিত জানতে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন।
সংস্থার তরফে জানানো হয়েছে, তারা একটি লিমিটেড টাইম অফার চালু করেছে। গ্রাহকরা দুই মাসের জিওহোম প্ল্যান রিচার্জ করলে অতিরিক্ত আরও এক মাস পরিষেবা একেবারে বিনামূল্যে উপভোগ করতে পারবেন। অর্থাৎ, দুই মাসের মূল্যে মোট তিন মাস জিওহোম ব্যবহার করা যাবে।
জিওহোম প্ল্যানে ব্যবহারকারীরা একাধিক সুবিধা পেয়ে থাকেন। প্রথমেই রয়েছে 100Mbps-এর হাই-স্পিড ইন্টারনেট। সংস্থা আনমিলিটেড ডেটা ব্যবহারের সুযোগও দিচ্ছে। এটি 1,000-এরও বেশি লাইভ টিভি চ্যানেল অ্যাক্সেস করতে দেয়। ফলে আলাদা করে DTH কানেকশন নিয়ে প্রতি মাসে অতিরিক্ত ব্যয় করার প্রয়োজন কমে যাবে।
এছাড়াও, Jio বিনোদনের জন্য 12টি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন অফার করছে। সেগুলির মধ্যে JioHotstar, ZEE5, SonyLIV, Eros Now, Sun NXT, Lionsgate Play, Discovery+, TimesPlay, HoiChoi, ETV Win, TarangPlus, এবং ShemarooMe রয়েছে।
JioHome-এর নতুন অফারের সুবিধা নিতে চাইলে গ্রাহকরা স্মার্টফোনে MyJio অ্যাপ অথবা Jio-র অফিসিয়াল ওয়েবসাইটের জিওহোম বিভাগে যেতে হবে। সেখান থেকে নতুন ব্রডব্যান্ড সংযোগের জন্য আবেদন করা যাবে। তাছাড়া, যাদের আগেই কানেকশন রয়েছে, তারা নিজেদের বর্তমান প্ল্যান আপগ্রেড করতে পারেন।
অফার সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে গ্রাহকরা তাদের নিকটবর্তী জিও স্টোরেও যেতে পারেন। আপনি যদি সাশ্রয়ী মূল্যে হাই-স্পিড ব্রডব্যান্ড, আনলিমিটেড ডেটা, লাইভ টিভি চ্যানেল, ও একাধিক OTT প্ল্যাটফর্ম দেখতে চান, তাহলে JioHome-এর লিমিটেড টাইম অফার ভাল অপশন হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Ace 7 Series Specifications Leaked, Could Launch in India as OnePlus 16R