Jio গ্রাহকদের জন্য ধামাকা অফার, 2 মাস রিচার্জ করলে অতিরিক্ত 1 মাস বিলকুল ফ্রি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 31 জুলাই 2026 10:59 IST
হাইলাইট
  • JioHome প্ল্যানে 100Mbps-এ হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করা যায়
  • এটি 1,000-এর বেশি লাইভ টিভি চ্যানেলের সঙ্গে এসেছে
  • Jio বিনোদনের জন্য 12টি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন অফার করছে

JioHome plan offers access to 1000+ live TV channels

Photo Credit: Jio

বর্তমানে ইন্টারনেট ছাড়া দৈনন্দিন জীবন ভাবাই খুব মুশকিল। যদি নেটের গতি কচ্ছপের মতো চলে, তাহলে জীবন যেন থমকে যায় বলে মনে হয়। অনলাইন নির্ভর যুগে বাড়িতে সিনেমা ও ওয়েব সিরিজ দেখা, কনটেন্ট স্ট্রিমিং থেকে শুরু করে অফিসের কাজ, সবকিছুর জন্য উচ্চগতির নির্ভরযোগ্য ব্রডব্যান্ড সংযোগ প্রয়োজন। এমন পরিস্থিতিতে যদি একই প্ল্যানে লাইভ টেলিভিশন চ্যানেল, হাই-স্পিড নেট, এবং বিভিন্ন OTT প্ল্যাটফর্ম দেখা যায়, তাহলে তো কথায় নেই। Reliance Jio এই বিষয় মাথায় রেখে JioHome গ্রাহকদের জন্য একটি বিশেষ অফার নিয়ে এসেছে। অফার সম্পর্কে বিস্তারিত জানতে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন।

2 মাস JioHome প্ল্যানের সঙ্গে 1 মাস সম্পূর্ণ ফ্রি

সংস্থার তরফে জানানো হয়েছে, তারা একটি লিমিটেড টাইম অফার চালু করেছে। গ্রাহকরা দুই মাসের জিওহোম প্ল্যান রিচার্জ করলে অতিরিক্ত আরও এক মাস পরিষেবা একেবারে বিনামূল্যে উপভোগ করতে পারবেন। অর্থাৎ, দুই মাসের মূল্যে মোট তিন মাস জিওহোম ব্যবহার করা যাবে।

জিওহোম প্ল্যানে ব্যবহারকারীরা একাধিক সুবিধা পেয়ে থাকেন। প্রথমেই রয়েছে 100Mbps-এর হাই-স্পিড ইন্টারনেট। সংস্থা আনমিলিটেড ডেটা ব্যবহারের সুযোগও দিচ্ছে। এটি 1,000-এরও বেশি লাইভ টিভি চ্যানেল অ্যাক্সেস করতে দেয়। ফলে আলাদা করে DTH কানেকশন নিয়ে প্রতি মাসে অতিরিক্ত ব্যয় করার প্রয়োজন কমে যাবে।

এছাড়াও, Jio বিনোদনের জন্য 12টি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন অফার করছে। সেগুলির মধ্যে JioHotstar, ZEE5, SonyLIV, Eros Now, Sun NXT, Lionsgate Play, Discovery+, TimesPlay, HoiChoi, ETV Win, TarangPlus, এবং ShemarooMe রয়েছে।

JioHome-এর নতুন অফারের সুবিধা নিতে চাইলে গ্রাহকরা স্মার্টফোনে MyJio অ্যাপ অথবা Jio-র অফিসিয়াল ওয়েবসাইটের জিওহোম বিভাগে যেতে হবে। সেখান থেকে নতুন ব্রডব্যান্ড সংযোগের জন্য আবেদন করা যাবে। তাছাড়া, যাদের আগেই কানেকশন রয়েছে, তারা নিজেদের বর্তমান প্ল্যান আপগ্রেড করতে পারেন।

Advertisement

অফার সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে গ্রাহকরা তাদের নিকটবর্তী জিও স্টোরেও যেতে পারেন। আপনি যদি সাশ্রয়ী মূল্যে হাই-স্পিড ব্রডব্যান্ড, আনলিমিটেড ডেটা, লাইভ টিভি চ্যানেল, ও একাধিক OTT প্ল্যাটফর্ম দেখতে চান, তাহলে JioHome-এর লিমিটেড টাইম অফার ভাল অপশন হতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: JioHome, JioHome Offer, Jio
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল
  2. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
  3. প্রতি মাসে কেন রিচার্জের ঝামেলা নেবেন, Jio-এর 98 দিনের প্ল্যানে দুর্দান্ত সুবিধা ও সাশ্রয়
  4. আগস্ট 24 লঞ্চ হচ্ছে Lava Virat V1 Pro 5G স্মার্টফোন, টিজার থেকে নজরকাড়া ডিজাইন প্রকাশ্যে
  5. দুর্ধর্ষ ক্যামেরার Oppo Reno 16 আরও সস্তায় মিলবে, আসছে নতুন বেস মডেল
  6. Vivo Y31T 5G স্মার্টফোনের দাম ফাঁস, 7,200mAh ব্যাটারি কত টাকায় দেখুন
  7. SIM Card New Rule: সিম কার্ডের নতুন নিয়ম চালু হল, না মানলে বন্ধ হতে পারে নম্বর
  8. Google-এর বড় অফার, 4,800 টাকার AI সাবস্ক্রিপশন এক বছর একেবারে ফ্রি
  9. iQOO Z11 ও iQOO Buds ভারতে এল, 32MP সেলফি ক্যামেরা ও 7,050mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
  10. আগস্ট 27 লঞ্চ হচ্ছে Samsung Galaxy S26 FE, বাজেটে মিলবে ফ্ল্যাগশিপ ফিচার্স?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.