JioHome is offering free Wi-Fi for 5 months
Photo Credit: Jio
দীপাবলি উপলক্ষে রাস্তার পাশে ছোট দোকান থেকে শহরের বড় শপিং মল, সর্বত্রই চলছে নানা আকর্ষণীয় অফার। এরই মধ্যে Jio তাদের গ্রাহকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে। দেশের বৃহত্তম টেলিকম সংস্থা দীপাবলি অফারে টানা পাঁচ মাস সম্পূর্ণ বিনামূল্যে Wi-Fi পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে। মুকেশ আম্বানির মালিকানাধীন সংস্থাটি তাদের অফিসিয়াল X অ্যাকাউন্ট থেকে পোস্ট করে অফারের বিষয়ে বলেছে। কীভাবে এই অফারের সুবিধা পাওয়া যাবে, তাও বিস্তারিত জানিয়েছে জিও। চলুন দেখে নেওয়া যাক, কীভাবে JioHome-এর স্পেশাল ফেস্টিভ ওয়াই-ফাই অফার ক্লেইম করতে পারবে গ্রাহকরা।
দীপাবলি স্পেশাল অফারের অধীনে জিও গ্রাহকরা পাঁচ মাসের জন্য বিনামূল্যে Wi-Fi পরিষেবা পাবে। এই সুবিধা পেতে গেলে জিওহোম কাস্টমারদের 10 মাসের রিচার্জ একবারে করতে হবে। 10 মাসের রিচার্জে মোট 15 মাস পরিষেবা পাবে গ্রাহকরা। ফলে অতিরিক্ত খরচ ছাড়াই পাঁচ মাসের বাড়তি ভ্যালিডিটি মিলছে।
Your festival just got an upgrade, and so did your entertainment. 😉 Claim FREE 5 months JioHome this festive season! Give a missed call on 📞 82195 82195 #JioHome #JethalalMeme #HappyDiwali #OTT #FreedomOffer #TMKOC https://t.co/mk6KaGOOj4
— Reliance Jio (@reliancejio) November 4, 2026জিওর নতুন অফারের সুবিধা খুব সহজেই ক্লেইম করা যাবে। এর জন্য কোনও জটিল পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে না। শুধু নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 8219582195 নম্বরে মিসড কল দিতে হবে। তারপর ওই নম্বরে জিওর তরফে একটি কনফার্মেশন মেসেজ পাঠানো হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ করলেই পাঁচ মাসের জন্য ফ্রি-তে ব্রডব্যান্ড ইন্টারনেট উপভোগ করা যাবে।
Jio তাদের ওয়েবসাইটে আরও একটি অফার চালু করেছে। যেখানে দুই মাসের JioHome প্ল্যান রিচার্জ করলে এক মাসের অতিরিক্ত ভ্যালিডিটি বিনামূল্যে পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে 100 এমবিএস স্পিডে নেট ব্যবহার করা যাবে। প্ল্যানটির দাম 2,122 টাকা। আগ্রহী গ্রাহকরা জিওর ওয়েবসাইটে গিয়ে 'ক্লেইম নাউ' বাটনে ক্লিক করে অথবা Jio অ্যাপের মাধ্যমে এই অফারের সুবিধা নিতে পারবে।
প্রসঙ্গত, গতকাল 15 টাকা দামের ট্রুলি আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করেছে জিও। এই অ্যাড-অন প্ল্যানে 24 ঘন্টা নন-স্টপ উচ্চগতির 5G ইন্টারনেট উপভোগ করতে পারবে গ্রাহকরা। প্ল্যানটির সঙ্গে 200 এমবি 4G ডেটাও দিচ্ছে কোম্পানি। বর্তমানে রিলায়েন্স জিওর 15 টাকার আনলিমিটেড 5G ডেটা প্যাক ভারতের সমস্ত সার্কেলে উপলব্ধ আছে।
15 টাকা দামের প্ল্যান MyJio অ্যাপ, রিলায়েন্স রিটেল আউটলেট, এবং সমস্ত থার্ড পার্টি অনলাইন রিচার্জ প্ল্যাটফর্ম থেকে কেনা যাচ্ছে। প্যাকটি 1 দিন বা 24 ঘন্টার জন্য বৈধ। জিও প্রেস বিবৃতিতে জানিয়েছে, প্যাকটি মূলত বেশি ডেটা ব্যবহারকারীদের কথা মাথায় রেখে চালু হয়েছে। এর মাধ্যমে কোনও বাধা ছাড়াই জিও গ্রাহকরা 4K ভিডিও স্ট্রিমিং, বড় ফাইল ডাউনলোড, ল্যাগ-ফ্রি গেমিং, ও বাইরে থেকেও অফিসের কাজ নিরবচ্ছিন্ন ভাবে করতে পারবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.