মনোরঞ্জন ধামাকা: মাত্র 600 টাকায় টিভি, ল্যান্ডলাইন ও ব্রডব্যান্ড নিয়ে আসছে Jio

মাসে 600 টাকা সাবস্ক্রিপশানে ব্রডব্যান্ড কানেকশানের সাথেই লাইভ টিভি ও আনলিমিটেড ভয়েস কল করা যাবে। 100 Mbps স্পিডে ব্রডব্যান্ড কানেকোশান ব্যবহার করা যাবে।

মনোরঞ্জন ধামাকা: মাত্র 600 টাকায় টিভি, ল্যান্ডলাইন ও ব্রডব্যান্ড নিয়ে আসছে Jio

গত বছর অগাস্ট মাসে Jio GigaFiber এর ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি

হাইলাইট
  • ব্রডব্যান্ড, ল্যান্ডলাইন ও টিভির কম্বো প্যাক নিয়ে আসছে Jio
  • Jio GigaFiber ব্যবহার করতে পাসে 600 টাকা খরচ হবে
  • তিন মাসের মধ্যে ল্যান্ডলাইন ও টিভি পরিষেবা শুরু হবে
বিজ্ঞাপন

গত বছর অগাস্ট মাসে কোম্পানির বার্ষিক সাধারন সভায় ফাইবার ব্রডব্যান্ড কানেকশান Jio GigaFiber এর ঘোষণা করেছিলেন RIL প্রধান মুকেশ আম্বানি। এর পর থেকেই বাজারে উত্তেজনা তুঙ্গে। একের পর এক রিপোর্ট সামনে এলেও কবে বানিজ্যিকভাবে এই কানেকশান দেওয়া শুরু হবে সেই বিষয়ে মুখ খোলেনি মুকেশের Jio। GigaFiber কানেকশানে একইসাথে ব্রডব্যান্ড, টিভি ও ল্যান্ডলাইন ব্যবহার করা যাবে। এই তিন পরিষেবা একসাথে ব্যবহার করতে খরচ হবে মাসে 600 টাকা। সম্প্রতি এক মিডিয়া রিপোর্টে এই খবর জানা গিয়েছে। এর সাথেই 40 টি স্মার্ট হোম ডিভাইস ব্যবহার করা যাবে। Jio GigaFiber কানেকশান নেওয়ার সময় 4,500 টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে গ্রাহককে।

এখন প্রিভিউ অফারে Jio GigaFiber এ মাসে 100GB ডেটা ব্যবহার করা যায়। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে মাসে 600 টাকা সাবস্ক্রিপশানে ব্রডব্যান্ড কানেকশানের সাথেই লাইভ টিভি ও আনলিমিটেড ভয়েস কল করা যাবে। 100 Mbps স্পিডে ব্রডব্যান্ড কানেকোশান ব্যবহার করা যাবে।

আগামী তিন মাসের মধ্যে গ্রাহকের কাছে এই পরিষেবা পৌঁছে যাবে। প্রথম এক বছর বিনামূল্যে ল্যান্ডলাইন ও টিভি পরিষেবা ব্যবহার করা যাবে।

ব্রডব্যান্ড কানেকশানের সাথেই একটি অপটিকাল ণেটওয়ার্ক টার্মিনাল রাউটার দেবে Jio। এই রাউটারে একসাথে 45 টি ডিভাইস কানেক্ট করা যাবে। মোবাইল ফোন, স্মার্ট টিভি, ল্যাপটপ সহ সব ধরনের ডিভাইস তারের সাহায্যে বা Wifi ব্যবহার করে এই রাউটারের সাথে কানেক্ট করা যাবে।

স্মার্টহোম পরিষেবা ব্যবহার করলে মাসে 1,000 টাকা অতিরিক্ত খরচ করতে হবে গ্রাহককে। এক সাথে 40 টি স্মার্টহোম ডিভাইস কানেক্ট করা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »