এক প্ল্যানেই 100Mbps ব্রডব্যান্ড, 1,000+ চ্যানেল, ও 1 ডজন OTT, মাত্র 400 টাকায় শুরু জিওর নতুন JioHome প্যাক

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 4 অগাস্ট 2026 11:07 IST
হাইলাইট
  • JioHome-এর একটি প্ল্যানেই WiFI, লাইভ টিভি, ও OTT সাবস্ক্রিপশন পাওয়া যাবে
  • কম্বো প্ল্যানে 100Mbps ইন্টারনেট, 1000+ লাইভ টিভি চ্যানেল, ও 12টি OTT
  • নতুন JioHome প্ল্যানের দাম মাসিক 400 টাকা থেকে শুরু হচ্ছে

The entry-level Jio Home TV pack is priced at Rs 400 per month

Photo Credit: Jio

এবার একটি প্ল্যানেই ব্রডব্যান্ড, লাইভ টিভি, ও OTT সাবস্ক্রিপশন পাওয়া যাবে। Reliance Jio গ্রাহকদের সুবিধার্থে এমনই উদ্যোগ নিয়েছে। কেউ যদি শুধু টিভি দেখতে চান, কেবলমাত্র ব্রডব্যান্ড ব্যবহার করতে চান অথবা সব পরিষেবা একসঙ্গে পেতে চান, তাহলে সেই অনুযায়ী প্ল্যান বেছে নিতে পারবেন। সংস্থা তিনটি নতুন ক্যাটাগরির JioHome প্ল্যান চালু করেছে। দাম প্রতি মাসে 400 টাকা থেকে শুরু হচ্ছে। টপ প্ল্যানে 100Mbps পর্যন্ত ইন্টারনেট, 1000+ লাইভ টিভি চ্যানেল, ও 12টি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে। নতুন গ্রাহকরা বিনামূল্যে ডোরস্টেপ ইনস্টলেশন ও মেইনটেন্যান্সের সুবিধাও পাবেন।

400 টাকা থেকে শুরু TV প্ল্যান

জিওহোম পরিষেবার সবচেয়ে সাশ্রয়ী প্ল্যানের দাম মাসে 400 টাকা। এটি টিভি-অনলি সাবস্ক্রিপশন, যেখানে এক হাজারের বেশি টিভি চ্যানেল এবং 12টি ওটিটি অ্যাপের অ্যাক্সেস পাওয়া যাবে। এতে ব্রডব্যান্ড অর্ন্তভুক্ত নেই।

Wi-Fi অনলি প্ল্যান

শুধুমাত্র ব্রডব্যান্ড চাইলে, জিওহোমে দুটি আলাদা প্ল্যান পাবেন। 30Mbps গতির প্ল্যানের জন্য প্রতি মাসে 400 টাকা খরচ হবে। অন্য দিকে, যাঁদের বেশি স্পিডের নেট প্রয়োজন, তাঁরা 100Mbps প্ল্যান বেছে নিতে পারেন। এর জন্য প্রতি মাসে 600 টাকা খরচ হবে।

Wi-Fi, TV, ও OTT মিলিয়ে প্ল্যান

555 টাকার JioHome প্ল্যানে ব্রডব্যান্ড, টিভি, ও ওটিটি পরিষেবা একসঙ্গে পাওয়া যাবে। এটি 30Mbps নেট স্পিড অফার করে। 707 টাকার প্ল্যানে 100Mbps ইন্টারনেট স্পিড পাওয়া যাবে। উভয় প্ল্যানে 1000+ লাইভ টিভি চ্যানেল ও 12টি ওটিটি প্ল্যাটফর্ম অর্ন্তভুক্ত করা আছে। ওটিটি-এর মধ্যে রয়েছে ZEE5, JioHotstar, SonyLIV, Eros Now, Lionsgate Play, Discovery+, Hoichoi, Times play, TarangPlus, ETV Win, ও ShemarooMe।

এছাড়াও, JioHome প্ল্যানগুলির সঙ্গে দীর্ঘমেয়াদি রিচার্জের বিকল্পও রেখেছে কোম্পানি। নির্বাচিত কিছু প্ল্যানে 2 মাস বা 5 মাস রিচার্জ করলে অতিরিক্ত সুবিধা এবং ফ্রি ভ্যালিডিটি পাবেন গ্রাহকরা। নতুন কানেকশন নেওয়ার জন্য সংস্থার স্টোর বা ওয়েবসাইটে যেতে পারেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio, JioHome, Reliance Jio, Tech News in Bengali
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা
  2. iPhone 18 সিরিজ কবে বাজারে আসছে? ফাঁস Apple-এর মেগা লঞ্চ ইভেন্টের তারিখ
  3. Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  4. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  5. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  6. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  7. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  8. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  9. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  10. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.