Android TV সাপোর্ট সহ এসে গেল Tata Sky Binge+ সেট টপ বক্স

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 8 জানুয়ারী 2020 12:53 IST
হাইলাইট
  • Tata Sky Binge+ এ থাকছে 2GB RAM আর 8GB স্টোরেজ
  • Tata Sky Binge অ্যাপ প্রি-ইনস্টলড থাকবে
  • প্রথম 30 দিন Tata Sky Binge সাবস্ক্রিপশন বিনামূল্যে ব্যবহার করা যাবে

Tata Sky Binge+ সেট টপ বক্সের দাম 5,999 টাকা

নতুন সেট টপ বক্স লঞ্চ করল Tata Sky। এই সেট টপ বক্সে স্যাটেলাইট চ্যানেল দেখার সুবিধার সাথেই থাকছে Android TV সাপোর্ট। ভারতে নতুন Tata Sky Binge+ সেট টপ বক্সের দাম 5,999 টাকা। এই সেট টপ বক্স ব্যবহার করে একই স্ক্রিনে স্যাটেলাইট চ্যানেল বিভিন্ন অ্যাপ দেখা যাবে। থাকছে Google Assistant ভয়েস অ্যাসিস্ট্যান্ট। নতুন Android TV সেট টপ বক্সে থাকছে Google Play Store সাপোর্ট। প্রথম 30 দিন Tata Sky Binge সাবস্ক্রিপশন বিনামূল্যে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

ইতিমধ্যেই Tata Sky ওয়েবসাইটে Tata Sky Binge+ সেট টপ বক্স দেখা গিয়েছে। Airtel Xstream Box ও Dish SMRT Hub এর মতো Android TV সেট টপ বক্সের সাথে প্রতিযোগিতার সম্মুখীন হবে Tata Sky Binge+। ভারতে Tata Sky Binge+ এর দাম 5,999 টাকা। লঞ্চ অফারে প্রথম 30 দিন Tata Sky Binge সাবস্ক্রিপশন বিনামূল্যে ব্যবহার করা যাবে। 30 দিন পরে এই পরিষেবা ব্যবহার করতে মাসে 249 টাকা খরচ হবে।

Advertisement

Tata Sky Binge+ সেট টপ বক্সে থাকছে Google Assistant ভয়েস কমান্ড সাপোর্ট। এই ডিভাইসে Google Play Store থেকে 5,000 এর বেশি গেম ও অ্যাপ ডাউনলোড করা যাবে। Tata Sky Binge+ এর ভিতরে থাকছে 2GB RAM আর 8GB স্টোরেজ।

নতুন সেট টপ বক্সে Tata Sky Binge অ্যাপ প্রি-ইনস্টলড থাকবে। এছাড়াও থাকছে Hotstar, SunNXT, Eros Now, Zee5 আর Hungama Play এর মতো একগুচ্ছ জনপ্রিয় অ্যাপ। Tata Sky Binge অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা কোম্পানির ভিডিও লাইব্রেরি থেকে 5,000 এর বেশি টাইটেল দেখতে পাবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  2. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  3. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  4. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  5. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  6. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  7. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  8. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  9. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  10. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.