বাংলা চ্যানেলের একাধিক নতুন স্মার্টপ্ল্যান নিয়ে এল Tata Sky

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 22 এপ্রিল 2019 10:40 IST
হাইলাইট
  • বাংলা স্মার্ট প্যাকের দাম 220 টাকা
  • এই প্ল্যানে 9 টা বাংলা চ্যানেল দেখা যাবে
  • বাংলা হিন্দি প্রিমিয়াম স্পোর্টস ইংরাজী প্যাক দেখতে খরচ হবে 522 টাকা

220 টাকা থেকে বাংলা প্ল্যানগুলির দাম শুরু হচ্ছে

প্রাদেশিক ভাষায় নতুন স্মার্ট প্ল্যান নিয়ে হাজির হল Tata Sky। 206 টাকা থেকে এই প্ল্যানগুলির দাম শুরু হচ্ছে। এর মধ্যে কয়েকটি প্ল্যানে থাকছে ফ্রি-টু-এয়ার চ্যানেল। যে সব গ্রাহক নির্দিষ্ট কিছু চ্যানেল দেখেন তাদের কথা মাথায় রেখে নতুন এই প্ল্যানগুলি নিয়ে এসেছে Tata Sky। গুজরাটি, মারাঠি, মালায়লম, প্নজাবি ও বাংলা সহ একাধিক প্রাদেশিক ভাষায় এই প্ল্যানগুলি লঞ্চ হয়েছে। নীচে সব প্ল্যানের দামের সাথে অতিরিক্ত কর দিতে হবে।

বাংলা স্মার্ট প্যাকে মোট নয়টি চ্যানেল দেখা যাবে। এই প্যাকে কোন এইচ ডি চ্যানেল থাকছে না। বাংলা মনোরঞ্জন, বাংলা খবর ও বাংলা সিনেমার চ্যানেলগুলি দেখা যাবে বাংলা স্মার্ট প্যাকে। বাংলা স্মার্ট প্যাকের দাম 220 টাকা।

Advertisement

এছাড়াও বাংলা হিন্দি বেসিক প্যাকে থাকছে 66 টি বাংলা ও হিন্দি চ্যানেল। এই প্যাক দেখতে পাসে 334 টাকা খরচ হবে। এই প্যাকেও কোন হাই ডেফিনেশান চ্যানেল থাকছে না।

বাংলা হিন্দি ফ্যামিলি কিডস প্যাক দেখতে খরচ হবে 365 টাকা। এই প্যাকে থাকছে 83 টি স্ট্যান্ডার্ড ডেফিনেশান বাংলা ও হিন্দি চ্যানেল। এছাড়াও 456 টাকায় বাংলা হিন্দি ফ্যামিলি স্পোর্টস প্যাক দেখা যাবে। এই প্যাকে 84 টি বাংলা ও হিন্দি চ্যানেল দেখা যাবে। বাংলা হিন্দি ফ্যামিলি কিডস স্পোর্টস প্যাক দেখতে খরচ হবে 464 টাকা। এই প্ল্যানে মোট 91 টি বানহ্লা ও হিন্দি স্ট্যান্ডার্ড ডেফিনেশান চ্যানেল দেখা যাবে।

121 টি চ্যানেলের বাংলা হিন্দি প্রিমিয়াম স্পোর্টস ইংরাজী প্যাক দেখতে খরচ হবে 522 টাকা। এছাড়াও হাই ডেফিনেশান চ্যানেল দেখর জন্য একাধিক প্যাক নিয়ে এসেছে Tata Sky। সব প্ল্যানের বিস্তারিত তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Tata Sky, Smart Plans
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  2. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  3. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  4. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  5. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  6. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  7. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  8. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  9. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  10. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.