আরও সস্তা হল Tata Sky সেট টপ বক্স

1,499 টাকা থেকে পাওয়া যাচ্ছে Tata Sky HD সেট টপ বক্স। 1,399 টাকায় পাওয়া যাচ্ছে কোম্পানির SD সেট টপ বক্স।

আরও সস্তা হল Tata Sky সেট টপ বক্স

Photo Credit: Tata Sky Website

1,499 টাকায় পাওয়া যাচ্ছে Tata Sky HD সেট টপ বক্স

হাইলাইট
  • 1,499 টাকা থেকে পাওয়া যাচ্ছে Tata Sky HD সেট টপ বক্স
  • 1,399 টাকায় পাওয়া যাচ্ছে কোম্পানির SD সেট টপ বক্স
  • ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইটে নতুন দামে বিক্রি শুরু হয়েছে সেট টপ বক্স
বিজ্ঞাপন

ভারতে আরও একবার সেট টপ বক্সের দাম কমালো Tata Sky। 2019 সালে দ্বিতীয়বার সেট টপ বক্সের দাম কমালো কোম্পানিটি। মে মাসে Tata Sky সেট টপ বক্সের দাম কমেছিল। আরও সস্তা হল এই সেট টপ বক্স। ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইটে নতুন দামে সেট টপ বক্স বিক্রি শুরু করেছে Tata Sky। 300 টাকা সস্তা হয়েছে এই ডিভাইস।

সস্তা হয়েছে 1,499 টাকা থেকে পাওয়া যাচ্ছে Tata Sky HD সেট টপ বক্স। 1,399 টাকায় পাওয়া যাচ্ছে কোম্পানির SD সেট টপ বক্স। এই মুহুর্তে Dish TV -র HD সেট টপ বক্সের দাম 1,590 টাকা। Dish TV SD সেট টপ বক্সের দাম 1,499 টাকা। 

মে মাসে দাম কমার পরে Tata Sky HD সেট টপ বক্সের দাম কমে হয়েছিল 1,800 টাকা। কোম্পানির SD সেট টপ বক্স পাওয়া যাচ্ছিল 1,600 টাকায়। এবার HD বক্সের দাম 301 টাকা আর SD বক্সের দাম 201 টাকা সস্তা হয়েছে। উল্লেখযোগ্যভাবে SD বক্সের থেকে মাত্র 100 টাকা বেশি দিয়ে Tata Sky HD বক্স পাওয়া যাবে। এই সিদ্ধান্তের ফলে আরও বেশি মানুষ HD বক্স কিনবেন বলে মনে করছে কোম্পানি।

ইতিমধ্যেই Tata Sky ওয়েবসাইটে নতুন দামে এই দুই সেট টপ বক্স বিক্রি শুরু হয়েছে। এছাড়াও গোটা দেশের রিটেলারপদের কাছে নতুন দামে পাওয়া যাবে Tata Sky সেট টপ বক্স। আরও বেশি গ্রাহক টানতে Tata Sky এর সেট টপ বক্সের দাম কমানোর সিদ্ধান্ত কতটা সফল হয় তা সময় বলবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
  2. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  3. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  4. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  5. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  6. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  7. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  8. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  9. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  10. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »