তিনটি টকটাইম রিচার্জ ফিরিয়ে আনলো Vodafone, সাথে আর কী সুবিধা পাওয়া যাচ্ছে? দেখে নিন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 ফেব্রুয়ারি 2019 16:58 IST
হাইলাইট
  • 50 টাকা, 100 টাকা আর 500 টাকা রিচার্জ ফিরিয়ে আনলো Vodafone
  • যাবে। 50 টাকা রিচার্জে থাকছে 39.37 টাকা টকটাইম
  • 100 টাকা ও 500 টাকা রিচার্জে ফুল টকটাইম পাওয়া যাবে

100 টাকা ও 500 টাকা Vodafone প্রিপেড রিচার্জে ফুল টকটাইম পাওয়া যাবে

50 টাকা, 100 টাকা আর 500 টাকা রিচার্জ ফিরিয়ে আনলো Vodafone । এই তিনটি রিচার্জে 84 দিন পর্যন্ত ভ্যালিডিটি পাওয়া যাবে।  50 টাকা রিচার্জে থাকছে 39.37 টাকা টকটাইম।  তবে 100 টাকা ও 500 টাকা রিচার্জে ফুল টকটাইম পাওয়া যাবে।  সম্প্রতি 100 টাকা ও 500 টাকা রিচার্জ ফিরিয়ে এনেছিল Airtel।  এছাড়াও দুটি কোম্পানিই 1,699  365 দিন ভ্যালিডিটির প্ল্যান নিয়ে হাজির হয়েছে।

 

আরও পড়ুন: বাজারে টিকে থাকতে এই দুটি রিচার্জ ফিরিয়ে আনলো Airtel

Advertisement

 

নতুন 50 টাকা প্লানে Vodafone প্রিপেডে 39.37 টাকা টকটাইম  পাওয়া যাবে।  থাকছে 28 দিন ভ্যালিডিটি।  এই প্ল্যানে 3 টাকা অ্যাকসেস ফি আর 7.63 টাকা  পণ্য পরিষেবা কর দিতে হবে।

 

আরও পড়ুন: Vodafone -এ এখনই 4GB অতিরিক্ত ডাটা পাবেন কীভাবে?

 

তবে 100 টাকা রিচার্জে 100 টাকা টকটাইম পাওয়া যাবে।  এই রিচার্জ এর সাথে থাকছে 28 দিন ভ্যালিডিটি।  500 টাকা রিচার্জেও  থাকছে ফুল টকটাইম।  Vodafone প্রিপেডে 500 টাকা রিচার্জ ভ্যালিডিটি 84 দিন।

Advertisement

 

আরও পড়ুন: ভ্যালিডিটি রিচার্জ সস্তা করল Vodafone Idea

Advertisement

 

এছাড়াও টকটাইম রিচার্জ এর জন্য 10 টাকা রিচার্জে 7.47  টাকা টকটাইম পাওয়া যাবে।  তবে একসাথে বেশি টকটাইম রিচার্জ  করতে চাইলে 1,000 টাকা ও 5,000 টাকা রিচার্জে ফুল টকটাইম পাওয়া যাবে। শুক্রবার TelecomTalk  এ প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে Vodafone প্রিপেডে 50 টাকা রিচার্জে থাকছে টকটাইম ক্যারি ফরওয়ার্ড পরিষেবা। অর্থাৎ কোন মাসে টকটাইম অতিরিক্ত থেকে গেলে পরের রিচার্জে তা যোগ হয়ে যাবে।

 

আরও পড়ুন: Jio এফেক্ট! প্রিপেডে আরও বেশি ডেটা দিচ্ছে Vodafone

Advertisement

 

সম্প্রতি 100 টাকা ও 500 টাকার টকটাইম রিচার্জ নিয়ে এসেছিল Airtel।  এই দুটি রিচার্জের ভ্যালিডিটি 28 দিন। Vodafone এ  ফুল টকটাইম পাওয়া গেলেও দুটি Airtel প্ল্যানে থাকছে সীমিত টকটাইম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vodafone India, Vodafone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.