TRAI-এর নতুন প্রস্তাবে টেলিকম অপারেটরদের ভয়েস কলিং ও SMS ভিত্তিক আলাদা সাশ্রয়ী মূল্যের প্ল্যান চালু করার কথা বলা হয়েছে।
Photo Credit: Digit
Jio, Airtel, and Vi may introduce cheaper voice and SMS-only recharge plans
বর্তমানে Jio, Airtel, এবং Vodafone Idea (Vi)-এর বেশিরভাগ রিচার্জ প্ল্যানে ডেটা বাধ্যতামূলকভাবে যুক্ত থাকে। ব্যবহার করুন বা না করুন, প্ল্যানের মেয়াদ শেষ হলে ডেটা ব্যালেন্সও গায়েব হয়ে যায়। যারা দ্বিতীয় সিম ব্যাকআপ হিসেবে রাখেন বা শুধু কল ও SMS-এর জন্য রিচার্জ করেন, তাদের বাধ্য হয়ে বেশি খরচ করতে হয়। কিন্তু শীঘ্রই আমজনতার জন্য বড় স্বস্তি নিয়ে আসতে পারে টেলিকম সংস্থাগুলি। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই (TRAI) একটি নতুন প্রস্তাব পেশ করেছে, যেখানে অপারেটরদের ইন্টারনেট বাদে টকটাইম এবং এসএমএস-এর জন্য সাশ্রয়ী মূল্যের প্ল্যান চালু করার কথা বলা হয়েছে।
ট্রাই-এর নতুন প্রস্তাব টেলিকম কনজিউমার প্রোটেকশন রেগুলেশনস 2026-এর খসড়া সংশোধনের অংশ। এই প্রস্তাবনার মূল লক্ষ্য হল রিচার্জ প্ল্যানের দামে আরও স্বচ্ছতা আনা ও ব্যবহারকারীদের বেশি অপশন দেওয়া। অর্থাৎ প্রস্তাব গৃহীত হলে গ্রাহকরা এমন প্ল্যান পাবেন, যেখানে ইন্টারনেট পরিষেবার জন্য বাড়তি খরচ করতে হবে না। শুধুমাত্র ভয়েস কলিং ও এসএমএস-এর জন্য কম দামের আলাদা প্যাক রিচার্জ করতে পারবেন।
ডিজিটের রিপোর্ট অনুসারে, ট্রাই উল্লেখ করেছে যে আগে টেলিকম সংস্থাগুলিকে শুধুমাত্র ভয়েস কল ও এসএমএস ভিত্তিক ট্যারিফ ভাউচার (STV) আনার নির্দেশ দেওয়া হলেও, এই ধরনের প্ল্যানের সংখ্যা এখনও অনেকটা সীমিত। বর্তমানে বাজারে ভয়েস ও SMS অনলি যে সমস্ত প্ল্যান রয়েছে, সেগুলোর খরচ অনেক বেশি।
ট্রাই-এর পর্যবেক্ষণ, ডেটা বাদ থাকা সত্ত্বেও সেই সমস্ত প্ল্যান গ্রাহকদের জন্য যথেষ্ট সাশ্রয়ী নয়। তাই আগের পদক্ষেপ প্রত্যাশিত ফল দিতে না পারার কারণে এখন আরও কঠোর নির্দেশিকা আনার প্রয়োজনীয়তা দেখা গিয়েছে। যারা ইন্টারনেটের জন্য টাকা গুনতে ইচ্ছুক নন, তাদের জন্য অপেক্ষাকৃত সস্তায় শুধুমাত্র কথা বলা এবং SMS পাঠানোর প্ল্যান চালু করার প্রস্তাব পাঠানো হয়েছে।
খসড়া অনুযায়ী, ভোডাফোন আইডিয়া (ভি), রিলায়েন্স জিও, এবং এয়ারটেল সহ সমস্ত টেলিকম অপারেটরদের প্রতিটি ভ্যালিডিটি পিরিয়ডে (যেমন 28 দিন, 30 দিন বা 84 দিন) ভয়েস কল এবং SMS ভিত্তিক আলাদা প্ল্যান আনতে হবে। যে সব প্ল্যানে এখন বাধ্যতামূলকভাবে ডেটা দেওয়া থাকে, তার সমতুল্য মেয়াদের সাথে ডেটা ছাড়া বিকল্প প্ল্যান পাওয়া যাবে।
টেলিকম সংস্থাগুলি রাজি হলে অপ্রয়োজনীয় ডেটার জন্য আর অতিরিক্ত টাকা গুনতে হবে না। ট্রাই-এর বিশ্বাস, এই পদক্ষেপে রিচার্জ প্ল্যানে নায্য মূল্য নির্ধারণ (ফেয়ার প্রাইসিং) নিশ্চিত করা সম্ভব হবে। তারা খসড়া নিয়ম নিয়ে অংশীদারদের মতামত চেয়েছে। এপ্রিল 28 পর্যন্ত মতামত নেওয়া হবে এবং তার ভিত্তিতে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Xiaomi 18 Pro, 18 Pro Max Global Variants Reportedly Spotted on Geekbench AI, Key Details Revealed
Amazon Great Indian Festival 2026: Best 2-Ton AC Deals
Oppo Find X10 Pro Max Price in India Revealed via Early Listing as Tipster Hints at Launch Date: Specifications, Features
OnePlus Ace 7 Series Spotted on Geekbench With Snapdragon 8 Elite Gen 5, Android 17