নতুন আনলিমিটেড প্ল্যানে এক বছর দিনে 1.5GB ডেটা দিচ্ছে Vodafone

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 ফেব্রুয়ারি 2019 13:06 IST
হাইলাইট
  • 1,999 টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone
  • মোট 547.5GB ডেটা ব্যবহার করা যাবে
  • এই প্ল্যানের বৈধতা 365 দিন

1,999 টাকায় এক বছর দিনে 1.5GB ডেটা দিচ্ছে Vodafone

1,999 টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone। এই প্ল্যানে আনলিমিটেড কল এর সাথেই রোজ 1.5GB ডেটা ব্যবহার করা যাবে। 1,999 টাকা প্ল্যানে র ভ্যালিডিটি 365 দিন। সম্প্রতি 1,699 টাকায় 1GB ডেটা আর আনলিমিটেড কল সহ 365 দিন ভ্যালিডিটি প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল কোম্পানি। নতুন প্ল্যানে গ্রাহক প্রতিদিন 500MB বেশি ডাটা ব্যবহার করতে পারবেন।  আপাতত শুধুমাত্র কেরালা সার্কেলে এই প্ল্যান শুরু হলেও শীঘ্রই সারা দেশের Vodafone গ্রাহকরা 1,999 টাকার প্ল্যান ব্যবহার করতে পারবেন।  

Vodafone ওয়েবসাইটে জানানো হয়েছে 1,999 টাকায় দিনে 1.5GB ডেটা 4G/3G ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের বৈধতা 365 দিন। অর্থাৎ 1,999 টাকায় মোট 547.5GB ডেটা ব্যবহার করা যাবে।

দিনে 1.5GB ডেটা ব্যবহারের সুবিধা ছাড়াও কোম্পানির অন্যান্য প্ল্যানের মতোই 1,999 টাকা প্রিপেড প্ল্যান এর সাথেও  থাকছে আনলিমিটেড ভয়েস কল,  রোমিং ও দিনে 100 টি এস এম এস ব্যবহারের সুবিধা।

Vodafone এর মতোই 365 দিন ভ্যালিডিটি প্ল্যান নিয়ে এসেছে Jio ও Airtel। Airtel ও 1,699 টাকায় দিনে 1GB ডেটা ব্যবহার করা যায়। সাথে রয়েছে আনলিমিটেড কলিং। তবে 1,699 টাকায় আনলিমিটেড কলের সাথে দিনে 1.5GB ডেটা দেয় মুকেশ আম্বানির Jio। এই দুটি প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  2. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  3. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  4. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  5. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  6. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  7. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  8. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
  9. Jio ও Airtel-এর 399 টাকার রিচার্জ প্ল্যান মুখোমুখি, একই দামে কে বেশি সুবিধা দিচ্ছে দেখুন
  10. সব ফোনের দাম যখানে বাড়ছে, সেখানে হঠাৎ 15,000 টাকা দাম কমল Samsung Galaxy S26 Ultra-র
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.