Vodafone Idea ও BSNL বাঁধছে জোট, Airtel ও Jio-এর মোকাবিলায় প্রস্তুতি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 21 মার্চ 2026 18:41 IST
হাইলাইট
  • Vodafone Idea (Vi) ও BSNL প্রতিযোগিতায় টিকে থাকতে জোট বাঁধতে পারে
  • দুই সংস্থা নিজেদের মধ্যে টাওয়ার, ফাইবার, ও স্পেকট্রাম শেয়ার করতে পারে
  • এই চুক্তিতে ভোডাফোন ও বিএসএনএল উভয়ের লাভ

Vodafone Idea and BSNL in talks to share tower and spectrum

Photo Credit: Gizbot

Vodafone Idea (Vi) ও BSNL পরিষেবা উন্নত এবং খরচ কমাতে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে। এ বিষয়ে দুই প্রতিষ্ঠান বা কেন্দ্রীয় সরকার এখনও কোনও মন্তব্য করনি। তবে Airtel ও Reliace Jio-এর দাপটে যে হারে গ্রাহক হাতছাড়া হয়ে বিএসএনএল ও ভোডাফোন আইডিয়ার রক্তক্ষরণ অব্যাহত, তাতে সংস্থাদ্বয়ের একসঙ্গে কাজ করা শুধু সময়ের অপেক্ষা। জানা গিয়েছে, চুক্তির অংশ হিসেবে দুই সংস্থা নিজেদের মধ্যে টাওয়ার পরিকাঠামো শেয়ার করবে। এই পদক্ষেপে নেটওয়ার্ক কভারেজ বাড়বে ও পরিচালন ব্যয় কমবে৷ এছাড়াও, স্পেকট্রাম ভাগ করা নিয়ে আলোচনা চলছে।

Vodafone Idea (Vi) ও BSNL জোট বাঁধতে পারে

লাইভমিন্টের রিপোর্ট অনুসারে, ভোডাফোন আইডিয়া (ভি) ও ভারত সঞ্চার নিগম লিমিটেডের মধ্যে চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঘটনাচক্রে, বর্তমানে উভয় সংস্থার মূল অংশীদার হল ভারত সরকার। আলোচনার মধ্যে রয়েছে টাওয়ার, ফাইবার নেটওয়ার্ক, ও স্পেকট্রাম শেয়ারিং সংক্রান্ত বিষয়। ভোডাফোন আইডিয়ার কাঁধে এই মুহূর্তে পাহাড়প্রমাণ বকেয়া। অন্য দিকে, খারাপ পরিষেবা সংক্রান্ত অভিযোগে জেরবার বিএসএনএল।

Vodafone Idea (Vi) ও BSNL-এর-এর মধ্যে চুক্তি সম্পন্ন হলে, দুই টেলিকম অপারেটরই নেটওয়ার্ক কভারেজ বাড়াতে এবং খরচ কমাতে সক্ষম হবে। তার থেকেও বড় কথা হল, এটি জিও এবং এয়ারটেলের একাধিপত্য কমিয়ে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কৌশলগত পদক্ষেপ হতে পারে।
 
যদি চুক্তি সম্পন্ন হয়, তাহলে গ্রামাঞ্চল থেকে শহরে দুই সংস্থার ডেটা স্পিড ও কানেক্টিভিটি স্থিতিশীল হবে। এছাড়াও, 5G পরিষেবাও দ্রুত রোলআউট হবে বলে আশা করা যায়। উল্লেখ্য, দেশের বাজারে এয়ারটেল ও জিওর আধিপত্য ভি এবং বিএসএনএল-এর অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

খুব সম্প্রতি ‘টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া' বা ট্রাই (TRAI) সাবস্ক্রিপশন ডেটা সম্পর্কিত রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে দেখা গিয়েছে, জানুয়ারি মাসে ভোডাফোন আইডিয়া এবং এমটিএনএল ছাড়া বাকি টেলিকম অপারেটরদের গ্রাহক সংখ্যা বেড়েছে। নতুন বছরের প্রথম মাসে এয়ারটেলের সঙ্গে সবচেয়ে বেশি নতুন গ্রাহক (44 লক্ষ) যুক্ত হয়েছে।

দ্বিতীয় স্থানে রিলায়েন্স জিও 24 লক্ষের বেশি নতুন গ্রাহক আনতে পেরেছে। তৃতীয় বিএসএনএল 2.71 লক্ষের উপর নতুন গ্রাহক নিজেদের নেটওয়ার্কে যুক্ত করেছে। ভি ও এমটিএনএল যথাক্রমে 4.11 লক্ষ ও 6,500-এর বেশি গ্রাহক হারিয়েছে। জানুয়ারিতে কলকাতা সার্কেল ছাড়া অন্যান্য লাইসেন্সড সার্ভিস এরিয়াতে (LSAs) ওয়্যারলেস সাবস্ক্রাইবার বৃদ্ধি পেয়েছে। 

Advertisement

গত জানুয়ারির হিসেবে বর্তমানে ভারতের টেলিকম মার্কেটের 39.29 শতাংশ জিওর দখলে। এয়ারটেলের ঝুলিতে 37.40 শতাংশ। ভি ও বিএসএনএল-এর অংশীদারিত্ব যথাক্রমে 15.86 শতাংশ ও 7.4 শতাংশ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vodafone Idea, BSNL, Vi BSNL Deal, Telecom News
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.