শুরুতেই মুখ থুবড়ে পড়ল Vodafone Idea

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 নভেম্বর 2018 11:56 IST
হাইলাইট
  • 31 অগাস্ট এক হয়েছিল Vodafone ও Idea
  • 31 অগাস্ট থেকে Vodafone Idea কোম্পানির ব্যবসার খতিয়ান দেওয়া হয়েছে
  • দুই কোম্পানি নিজেদের নেটওয়ার্ক এক করার কাজে ব্যস্ত

জুলাই থেকে সেপ্টেম্বর মাসে মোট 4,973.8 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে Vodafone Idea

সম্প্রতি এক হয়েছিল Vodafone ও Idea। এই দুই কোম্পানি এক হয়ে নাম হয়েছিল Vodafone Idea। বুধবার Vodafone Idea কোম্পানির প্রথম ত্রৈমাসিক ফলাফল প্রাশিত হল। আর শুরুতেই মুখ থুবড়ে পড়ল Vodafone Idea। জুলাই থেকে সেপ্টেম্বর মাসে মোট 4,973.8 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে এই কোম্পানি।

Vodafone ও Idea মিলে যাওয়ার পরে এটাই ছিল প্রথম ত্রৈমাসিক রিপোর্ট। 31 অগাস্ট এই দুই কোম্পানি এক হয়ে গিয়েছিল।

এই ফলাফলে 30 অগাস্ট পর্যন্ত শুধুমাত্র Idea Cellular আর 31 অগাস্ট থেকে Vodafone Idea কোম্পানির ব্যবসার খতিয়ান দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে তাই এই রিপোর্ট থেকে ব্যবসার সঠিক ছবি পাওয়া যাবে না।

এই মুহুর্তে দুই কোম্পানি নিজেদের নেটওয়ার্ক এক করার কাজে ব্যস্ত। সম্প্রতি Vodafone Idea কোম্পানির বোর্ড ও ডিরেক্টাররা কোম্পানির মুলধন 25,000 কোটি করার জন্য একটি বিশেষ বোর্ড প্তৈরী করেছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vodafone, Idea, Vodafone Idea
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  2. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  3. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  4. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  5. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  8. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  9. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  10. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.