আনলিমিটেড প্ল্যানে 100 শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে Vodafone

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 নভেম্বর 2018 16:49 IST
হাইলাইট
  • নির্বাচিত কিছু প্ল্যানে 100 শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে Vodafone
  • MyVodafone অ্যাপে 50 টাকা ভাউচারের মাধ্যমে এই ক্যাশব্যাক পাওয়া যাবে
  • নির্বাচিত কিছু সার্কেলের গ্রাহকরা এই অফারের সুবিধা পাবেন

Airtel ও Jio –র পরে এবার 100 শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে Vodafone

Airtel ও Jio –র পরে এবার নির্বাচিত কিছু প্ল্যানে 100 শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে Vodafone। MyVodafone অ্যাপে 50 টাকা ভাউচারের মাধ্যমে এই ক্যাশব্যাক পাবেন Vodafone গ্রাহকরা। 399, 458, 509  টাকা আনলিমিটেড প্ল্যানে এই সুবিধা পাওয়া যাবে। এই তিনটি রিচার্জেই দিনে 1.4GB ডাটা ব্যবহার করা যায়। এর সাথেই রয়েছে আনলিমিটেড কলিং ও দিনে 100 টি SMS ব্যাবহারের সুবিধা।

100 শতাংশ ক্যাশব্যাক পেতে হলে Vodafone গ্রাহককে এই তিনটি প্ল্যানের যে কোন একটি রিচার্জ করতে হবে। MyVodafone অ্যাপে 50 টাকার ভাউচারে এই ক্যাশব্যাক দেওয়া হবে। 399 টাকা প্ল্যানে আটটি, 458 টাকা প্ল্যানে 9টি আর 509 টাকা প্ল্যানে দশটি 50 টাকা ভাউচার দেওয়া হবে। পরে রিচার্জ করার সময় এই ভাউচার ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। একবার রিচার্জে একটি মাত্র ভাউচার ব্যবহার করা যাবে।

Advertisement

MyVodafone অ্যাপের ভাউচার বিভাগে গিয়ে অ্যাকাউন্টে কত ভাউচার রয়েছে তা দেখা যাবে। আপাতত নির্বাচিত কিছু সার্কেলের গ্রাহকরা এই অফারের সুবিধা পাবেন। ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এই অফার।

Vodafone এর মতোই Jio ও Airtel গ্রাহকরা প্রিপেড রিচার্জে একই ভাবে 100 শতাংশ ক্যাশব্যাক পান। পরে রিচার্জে এই ভাউচার রিডিম করা যাবে।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vodafone India, Vodafone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  2. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  3. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  4. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  5. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  6. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  7. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  8. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  9. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  10. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.