Apple: আয়ে নতুন রেকর্ড, ভারত এখন অ্যাপলের গ্রোথ ইঞ্জিন, লাফিয়ে বাড়ছে আইফোন ইউজারের সংখ্যা
আমেরিকায় অর্থবর্ষ শুরু হয় অক্টোবর থেকে। অক্টোবর থেকে ডিসেম্বর সংস্থার আয়ের অঙ্ক 143.7 বিলিয়ন ডলার। বিপুল আয়ের পিছনে মূল চালিকশক্তি হল আইফোন, যা বিক্রি করে অ্যাপলের ঘরে এসেছে 85.3 বিলিয়ন ডলার। পণ্য পরিষেবা বাবদ আয় হয়েছে 30 বিলিয়ন ডলারের বেশি, যা সংস্থার ইতিহাসে সর্বকালীন রেকর্ড। 2025 সালে বিশ্বজুড়ে 2.35 বিলিয়ন অ্যাপল ডিভাইস সক্রিয় ছিল৷ 2024 সালে সংখ্যাটা ছিল 2.2 বিলিয়ন। গত দু'বছরে 150 মিলিয়ন নয়া ডিভাইস যুক্ত হয়েছে।