Amazon Great Indian Festival 2026 brings discounts on several TWS earbuds
ইলেকট্রনিক্স প্রোডাক্ট কেনার সবচেয়ে উপযুক্ত সময় হল অক্টোবর মাস। কারণ এই সময় থেকে দেশজুড়ে উৎসবের মরসুম শুরু হয়ে যায়। বিভিন্ন নির্মাতা সংস্থা ও ই-কমার্স কোম্পানি বিশেষ সেলের আয়োজন করে থাকে। আপনি যদি ওয়্যারলেস ইয়ারবাডস কেনার পরিকল্পনা করেন, তাহলে Amazon Great Indian Festival 2026-এর বিশেষ অফার দেখতে পারেন। 2,000 টাকার মধ্যে boat, Realme, GoBoult, Noise, এবং OnePlus-এর TWS ইয়ারবাডসে বড় ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এগুলি গান শোনা, ফোনে কথা বলা অথবা প্রতিদিন ব্যবহারের জন্য উপযুক্ত। এই ইয়ারবাডগুলিতে ANC ফিচার থাকার ফলে চারপাশের অপ্রয়োজনীয় শব্দ স্বয়ংক্রিয়ভাবে কমে যায়।
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে boAt Nirvana Ivy বিক্রি হচ্ছে 1,999 টাকায়। এটি 11 মিমি ডাইনামিক ড্রাইভার, হেড ট্র্যাকিংয়ের সঙ্গে 360 ডিগ্রি Spatial অডিও, 50 ডেসিবেল পর্যন্ত হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, এবং মাল্টিপয়েন্ট কানেক্টিভিটি অফার করে। ইয়ারবাডে AI-Enx টেকনোলজি, ক্রিস্টাল ক্লিয়ার কলিং, গুগল ফাস্ট পেয়ার সাপোর্ট, ও 50 ঘন্টা প্লেটাইম আছে।
OnePlus Nord Buds 3 অ্যামাজনে 1,999 টাকায় লিস্টেড আছে। এটি 32 ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, ডুয়াল মাইক্রোফোন, IP55 রেটিং, ও 12.4 মিমি টাইটেনিয়াম ডাইনামিক ড্রাইভার দিয়ে সজ্জিত। এই ইয়ারবাডসে সর্বোচ্চ 43 ঘন্টা ব্যাটারি লাইফ, ব্লুটুথ 5.4, ও ডুয়াল ডিভাইস সাপোর্ট আছে।
Realme Buds T310 এখন 1,899 টাকায় কেনা যাচ্ছে। এই ইয়ারবাডসে 12.4 মিমি ডাইনামিক ড্রাইভার, 360 ডিগ্রি Spatial অডিও, ও 46 ডেসিবেল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সাপোর্ট আছে। ডিভাইসটি 40 ঘন্টা ব্যাটারি লাইফ, 45 মিলিসেকেন্ড লো ল্যাটেন্সি, IP55 ওয়াটার রেজিস্ট্যান্স, এবং ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি অফার করে।
2,000 টাকার মধ্যে সবচেয়ে স্টাইলিশ দেখতে ইয়ারবাডস হল GoBoult Mustang Nitro। এটি 1,799 টাকায় সেল হচ্ছে। এতে 32 ডেসিবেল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, 13 মিমি ড্রাইভার, ডুয়াল মাইক্রোফোন, এবং ব্লুটুথ 6.0 ভার্সন আছে। এছাড়াও, গুগল ফাস্ট পেয়ারিং, ট্রাই-বার এলইডি লাইট, ও 45 মিলিসেকেন্ড লো ল্যাটেন্সি মিলবে।
Noise ALT Buds অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে 1,799 টাকা দামে পাওয়া যাচ্ছে। এই ইয়ারবাডসে 11 মিমি ডাইনামিক ড্রাইভার, Noise AI, 35 ডেসিবেল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, ও IPX5 রেটিং আছে। ডিভাইসটি Spatial অডিও, 45 ঘন্টা ব্যাটারি লাইফ, ও কোয়াড মাইক্রোফোন ENC অফার করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.