Apple-এর রহস্যময় AI ডিভাইস ফাঁস, চোখের সামনেই চিনে নেবে সবকিছু

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 6 জুলাই 2026 16:31 IST
হাইলাইট
  • iOS 27-এর কোড একটি নতুন Apple স্মার্ট ওয়্যারেবল ডিভাইসের সন্ধান দিয়েছে
  • আসন্ন গ্যাজেটে দুটি ক্যামেরা থাকতে চলেছে
  • Apple আগামী বছর AI স্মার্ট গ্লাস ও ক্যামেরাযুক্ত ইয়ারবাড লঞ্চ করতে পারে

Apple may launch camera equipped AirPods in 2027

Photo Credit: Unsplash/ Laurenz Heymann

বর্তমানে iPhone 18 Pro সিরিজ ও iPhone Ultra ফোল্ডেবল স্মার্টফোনের পাশাপাশি, Apple-এর নতুন ওয়্যারেবল ডিভাইস নিয়েও জল্পনা তুঙ্গে। মার্কিন টেক জায়ান্টটি ক্যামেরাযুক্ত AirPods-এর উপর যে কাজ করছে, সেই খবর আগেই প্রকাশ্যে এসেছে। আর এখন iOS 27 সফটওয়্যারের সিস্টেম প্রম্পট ফাঁস হয়েছে। এই প্রম্পট Apple-এর একটি নতুন স্মার্ট ওয়্যারেবল ডিভাইসের সন্ধান দিয়েছে। সেটি কোম্পানির প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI চালিত স্মার্ট গ্লাস অথবা AirPods-এর নতুন ভার্সন হতে পারে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এতে দুটি ক্যামেরা থাকার কথা জানা গিয়েছে। এটি ভিজ্যুয়াল ইন্টেলিজেন্সের কাজ করবে বলে আশা করা হচ্ছে।

Apple-এর দুই ক্যামেরার ওয়্যারেবল ডিভাইস ফাঁস

পেশায় প্রোডাক্ট ডিজাইনার স্যাম হেনরি গোল্ড iOS 27 ডেভেলপার বেটা আপডেটে লুকিয়ে থাকা একটি সিস্টেম প্রম্পট প্রকাশ্যে এনেছেন। সেখানে Apple-এর নতুন স্মার্ট ওয়্যারেবল ডিভাইসের উল্লেখ করা আছে, যার কোডনাম "B790" বলে দাবি করা হচ্ছে। ফাঁস হওয়া কোড অনুসারে, এটি একজোড়া ক্যামেরা দিয়ে সজ্জিত থাকবে। ক্যামেরাগুলি ব্যবহারকারীর মাথার বাম এবং ডান পাশে স্থাপন করা হবে।

সিস্টেম প্রম্পটে visual properties", "spatial relations" ও "visual identifiers"-এর মতো শব্দ খুঁজে পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে যে অ্যাপলের আসন্ন স্মার্ট ওয়্যারেবল স্পেশিয়াল ইমেজিং ফিচার সাপোর্ট করবে। আবার এতে ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স বৈশিষ্ট্যও থাকবে।

রিপোর্ট বলছে, ব্যবহারকারী যদি ডিভাইসটি আইফেল টাওয়ারের দিকে তাক করে "এটি কী?" প্রশ্ন করেন, তাহলে উত্তর দেবে যে সেটি 1889 সালে নির্মিত হওয়া আইফেল টাওয়ার। অর্থাৎ, যন্ত্রটি ক্যামেরার মাধ্যমে সামনে থাকা বস্তুকে চিনে তার সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য সবরাহ করবে।

এছাড়াও, Apple-এর ওয়্যারেবল ডিভাইস ক্যামেরায় দেখা কোনও বিষয়বস্তু বা দৃশ্যকে 250 অক্ষরের মধ্যে বর্ণনামূলক টেক্সটে রূপান্তর করে প্রশ্নের উত্তর দিতে পারবে। স্যাম হেনরি গোল্ডের দাবি, B790 কোডনাম ও iOS 27 সিস্টেম প্রম্পটে পাওয়া তথ্যগুলো Apple স্মার্ট গ্লাসের সঙ্গে সম্পর্কিত।

Advertisement

অন্য দিকে, 9to5Mac তাদের প্রতিবেদনে জানিয়েছে, ডিভাইসটি আসলে ক্যামেরাযুক্ত নতুন AirPods। কিন্তু Apple এখনও AI স্মার্ট গ্লাস বা ক্যামেরা-সহ ইয়ারবাড, কোনও কিছু নিয়েই অফিসিয়ালি মন্তব্য প্রকাশ করেনি। তবে দুই ডিভাইসই 2027 সালে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। ঘটনাচক্রে, আগামী বছর আইফোনের কুড়িতম বর্ষপূর্তি।  সেই উপলক্ষে স্পেশাল 20th Anniversary iPhone বাজারে আসবে

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
  2. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
  3. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  4. 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  5. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  6. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  7. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  8. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  9. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  10. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.