প্রেশার মাপা থেকে বিনা নেটওয়ার্কে কলিং, বাজিমাত করবে Apple-এর নতুন স্মার্টওয়াচ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 সেপ্টেম্বর 2025 19:41 IST
হাইলাইট
  • Apple Watch Ultra 3 নতুন স্মার্টওয়াচগুলির মধ্যে সবচেয়ে দামি মডেল হতে পারে
  • Apple Watch Series 11 রক্তচাপ মাপার সুবিধা পেতে পারে
  • Watch SE 3 এই বছর অ্যাপলের সবচেয়ে কম দামের স্মার্টওয়াচ হতে পারে

Apple Watch SE 3 লাইনআপের সবচেয়ে সস্তা স্মার্টওয়াচ হওয়ার সম্ভাবনা

হাতে আর মাত্র ক'ঘন্টা, তার পরেই ভারতীয় সময় রাত 10:30 নাগাদ Apple-এর 'Awe Dropping' ইভেন্টে  iPhone 17 সিরিজের আত্মপ্রকাশ ঘটবে। এই বছরেও চারটি স্মার্টফোন আনবে মার্কিন টেক জায়ান্টটি — স্ট্যান্ডার্ড iPhone 17, iPhone 17 Air, Phone 17 Pro, এবং iPhone 17 Pro Max। এই চারটি ফোনের সঙ্গে তিনটি নতুন স্মার্টওয়াচ আসার কথাও শোনা যাচ্ছে। Apple Watch Series 11, Apple Watch Ultra 3, ও Apple Watch SE 3 আজকের অনুষ্ঠানেই লঞ্চ হতে পারে। প্রতিটি মডেলে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার হবে। চলুন দেখে নিই স্মার্ট ঘড়িগুলি কী কী ফিচার্স অফার করতে পারে। 

Apple Watch Ultra 3

Apple Watch Ultra 3 একটি বড় ডিসপ্লে দিয়ে সজ্জিত থাকতে পারে যার রেজোলিউশন হবে 422x512 পিক্সেল। এতে S11 চিপ ব্যবহার হতে পারে। এই নতুন স্মার্টওয়াচে স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট থাকতে পারে। খবর সত্যি হলে, সেলুলার বা ওয়াই-ফাই নেটওয়ার্কের বাইরে থাকলেও ব্যবহারকারীরা স্মার্টঘড়ির মাধ্যমে এমার্জেন্সি SOS কল করার সুযোগ পাবে। আবার স্যাটেলাইটের মাধ্যমে টেক্সট মেসেজ পাঠানো যেতে পারে বলেও শোনা যাচ্ছে। ঘড়িটি দ্রুত চার্জিং সাপোর্ট করতে পারে। এছাড়াও, এতে নতুন মেটাল রিয়ার কেসিং ও বড় ওয়্যারলেস চার্জিং কয়েল থাকতে পারে।

Apple Watch SE 3

Watch SE 3 এই বছর অ্যাপলের সবচেয়ে কম দামের স্মার্টওয়াচ হিসেবে আসতে পারে। এটি তিন বছর পর আপগ্রেড পাচ্ছে ও 1.6 ইঞ্চি এবং 1.8 ইঞ্চি ডিসপ্লে ভেরিয়েন্টে আসতে পারে। বাকি দুই ঘড়ির মতো এতেও ফাস্ট চার্জিং ও S11 চিপ দেওয়া হবে। Apple Watch SE 3 আরও দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ দেবে বলে মনে করা হচ্ছে। ঘড়িটিতে হার্ট রেট, SpO2 (রক্তে অক্সিজেনের মাত্রা), ঘুম ও শ্বাস-প্রশ্বাসের হার মাপার সুবিধা থাকবে।

Apple Watch Series 11

Apple Watch Series 11 রক্তচাপ মাপার সুবিধা পেতে পারে বলে শোনা যাচ্ছে। তবে এটি পুরোপুরি রক্তচাপ মাপার যন্ত্রের মতো কাজ করবে না, বরং রক্তচাপ বেড়ে গেলে ব্যবহারকারীকে সতর্ক করবে। অ্যাপলের স্মার্টওয়াচটি শুধু হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ পর্যবেক্ষণ করবে। অর্থাৎ, উচ্চ রক্তচাপের কোনো লক্ষণ খুঁজে পেলে সতর্কবার্তা পাঠাবে। কিন্তু সিস্টোলিক বা ডায়াস্টোলিক মানের কোনও সুর্নিদিষ্ট পরিমাপ দেখাবে না।

Apple Watch Series 11 মিডিয়াটেকের নতুন মডেম প্রযুক্তি ব্যবহার করবে বলে জানা গেছে। খবর সত্যি হলে, এটি উন্নত ব্যাটারি লাইফ প্রদান করতে পারবে। অ্যাপলের নতুন S11 চিপ ওয়াচ সিরিজ 11 মডেলেও ব্যবহার করা হতে পারে। ডিভাইসটি একঝাঁক রঙে আসতে পারে। এটি 42 মিমি ও 44 মিমি ডায়াল সাইজে উপলব্ধ হতে পারে। ডিসপ্লেতে থাকতে পারে এলটিপিও প্রযুক্তি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
  2. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  3. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  4. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  5. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  6. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  7. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  8. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  9. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  10. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.