ভারতে প্রথম ওয়্যারলেস স্পিকার নিয়ে এল এই কোম্পানি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 জুলাই 2019 15:59 IST
হাইলাইট
  • দুটি স্পিকার তার ছাড়াই একটি ডিভাইসের সাথে কানেক্ট হবে
  • Amazon.in থেকে বিক্রি শুরু হয়েছে এই ডিভাইস
  • দুটি স্পিকারের সাথেই থাকছে একটি চার্জিং ডক

Boult Audio Vibe এর দাম 2,699 টাকা

গত এক বছরে গোটা বিশ্বে জনপ্রিয় হয়েছে ‘ট্রু ওয়্যারলেস ইয়ারফোন'। এই ডিভাইসগুলিতে দুটি ইয়ারফোন ব্লুটুথের মাধ্যমে দুই কানে স্টেরিও সাউন্ড দেয়। সম্পূর্ণ আলাদা দুটি স্পিকার তার ছাড়াই একটি ডিভাইসের সাথে কানেক্ট হয়ে গান শোনা যাবে। সম্প্রতি এই প্রযুক্তি ব্যবহার করে নতুন ওয়্যারলেস স্পিকার লঞ্চ করেছে Boult Audio। এটাই ভারতে প্রথম ‘ট্রু ওয়্যারলেস স্পিকার'। Boult Audio Vibe এর দাম 2,699 টাকা। ইতিমধ্যেই Amazon.in থেকে বিক্রি শুরু হয়েছে এই ডিভাইস।

Apple AirPods বা Jabra Elite 65t এর মতো ‘ট্রু ওয়্যারলেস ইয়ারফোন' যেভাবে কাজ করে একই প্রযুক্তি ব্যবহার করে কাজ করবে Boult Audio Vibe। দুটি স্পিকারের সাথেই থাকছে একটি চার্জিং ডক। Bluetooth 4.2 এর মাধ্যমে এই আপিকার কানেক্ট করা যাবে। থাকছে ডুয়াল চ্যানেল স্টেরিও সাপোর্ট।

Advertisement

যখন ব্যবহার হচ্ছে না তখন চার্জিং ডকে এই দুই স্পিকার রেখে চার্জ করে নেওয়া যাবে। এক চার্জে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা চলবে Vibe। চার্জিং ডক সহ গোটা সিস্টেমের ওজন 400 গ্রাম। মাইক্রো ইউএসবি এর মাধ্যমে এই স্পিকার চার্জ করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Boult Audio Vibe
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.