Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 30 সেপ্টেম্বর 2026 17:16 IST
হাইলাইট
  • Fitbit Air হল Google-এর প্রথম স্ক্রিনবিহীন ফিটনেস ট্র্যাকার
  • এটি হৃদস্পন্দনের ওঠানামা ও ঘুমের বিভিন্ন পর্যায় নজরে রাখে
  • Fitbit Air ফুল চার্জে 7 দিন ব্যবহার করা যাবে

Google Fitbit Air tracks irregular heart rhythm

Photo Credit: Google

Google অবশেষে ভারতে Fitbit Air লঞ্চ করেছে। এটি সংস্থার প্রথম স্ক্রিনবিহীন ফিটনেস ট্র্যাকার। ওয়্যারেবল ডিভাইসটি এখনও পর্যন্ত তৈরি করা সবচেয়ে ছোট এবং হালকা ফিটবিট ট্র্যাকার বলে জানিয়েছে সংস্থা। পর্দাহীন এই ডিভাইস দিন-রাত 24 ঘন্টা ব্যবহারকারীর স্বাস্থ্য সংক্রান্ত তথ্য নজরে রাখার জন্য তৈরি হয়েছে। কোনও স্ক্রিন না থাকার কারণে বারবার হাতের দিকে তাকিয়ে নিজের ফিটনেস ডেটা দেখার প্রয়োজন হবে না। Fitbit Air উন্নত হার্ট এবং স্লিপ সেন্সর দিয়ে সজ্জিত। এতে Google Health Coach ইন্টিগ্রেশন করা হয়েছে, যা বিভিন্ন হেলথ ডেটা বিশ্লেষণ করে ভাল ঘুমানোর এবং ফিট থাকার পরামর্শ দেয়।

Google Fitbit Air দাম

Google Fitbit Air ভারতে লঞ্চ হয়েছে 13,999 টাকায়। তবে HDFC এবং ICICI ব্যাঙ্কের নির্বাচিত কার্ডে 1,000 টাকা ক্যাশব্যাক মিলবে। এটি 12 মাস নো-কস্ট EMI অপশনে কেনা যাবে। এই শুক্রবার (অক্টোবর 2) থেকে ভারতে বিক্রি শুরু হবে।

ডিভাইসটি অবসিডিয়ান, বেরি, ল্যাভেন্ডার, এবং ফগ কালার অপশনে পাওয়া যাবে। সংস্থা তিন মাসের জন্য কমপ্লিমেন্টারি Google Health Premium সাবস্ক্রিপশন অফার করছে। এটি গুগল স্টোর, ফ্লিপকার্ট, ক্রোমা, রিলায়েন্স ডিজিটাল, ও বিজয় সেলস, এবং গুগলের অনুমোদিত স্টোরে উপলব্ধ হবে।

Google Fitbit Air ফিচার্স

গুগল ফিটবিট এয়ার বিভিন্ন শরীরচর্চা ও শারীরিক কার্যকলাপ শনাক্ত করতে পারে। যার মধ্যে হাঁটা, দৌড়, সাইক্লিং, রোয়িং, এবং নানা ওয়ার্কআউট আছে। এটি 24x7 হৃদস্পন্দন মাপে। হৃদস্পন্দনের ছন্দে অস্বাভাবিক কিছু পেলে সঙ্গে সঙ্গেই সতর্ক করে। উন্নত Spo2 সেন্সরের সাহায্যে রক্তে অক্সিজেনের সঠিক মাত্রা মাপা যায়। গুগল হেলথ অ্যাপের সঙ্গে কানেক্ট করলে সেখানেই সমস্ত ডেটা দেখা যাবে।

Fitbit Air ট্র্যাকারে হার্ট রেট ভেরিয়াবিলিটি বা HRV দেখার সুবিধা আছে। এর মাধ্যমে অভ্যন্তরীণ দিক থেকে শরীর কতটা সুস্থ ও স্ট্রেসের মাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ডিভাইসটি হৃদস্পন্দনের ওঠানামা ও ঘুমের বিভিন্ন পর্যায় নজরে রাখে। ফিটবিট এয়ারের ওজন মাত্র 12 গ্রাম (ব্যান্ড-সহ)।

Advertisement

গুগল দাবি করছে, এটি একবার সম্পূর্ণ চার্জ করলে সর্বোচ্চ 7 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এতে ফাস্ট চার্জিং সাপোর্টও আছে। 5 মিনিট চার্জ করলেই একদিন ব্যবহারের মতো ব্যাকআপ মিলবে। ফিটবিট এয়ারের লুক কয়েক সেকেন্ডেই বদলে নেওয়া যাবে। পেবেল অংশটি খুলে নিজের পোশাকের সঙ্গে মিল রেখে পছন্দমতো ব্যান্ড লাগিয়ে যাবে।

ট্র্যাকারের সঙ্গে তিন ধরনের ব্যান্ডের বিকল্প আছে। Performance Loop ব্যান্ড হালকা এবং পুনর্ব্যবহৃত উপাদান দিয়ে তৈরি। এটি Fitbit Air-এর বক্সের সঙ্গেই পাওয়া যাবে৷ Active ব্যান্ড ঘাম প্রতিরোধী সিলিকন দিয়ে তৈরি, যা হেভি ওয়ার্কআউটের জন্য উপযোগী। সবশেষে রয়েছে Elevated Modern স্টাইলের ব্যান্ড, যা প্রতিদিন হাতে পরার জন্য বানানো হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  2. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  3. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  4. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  5. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  6. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  7. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  8. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  9. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  10. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.