অপটিকাল হার্ট রেট সেন্সর সহ ভারতে এল Huawei Band 4

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 25 জানুয়ারী 2020 15:09 IST
হাইলাইট
  • Huawei Band 4 এ থাকছে একটি 0.96 ইঞ্চি TFT ডিসপ্লে
  • ব্যান্ডের ভিতরে থাকছে একটি Apollo 3 চিপসেট
  • থাকছে একটি বিল্ট ইন ইউএসবি প্লাগ

Huawei Band 4 ছয় ধরনের ঘুমের রোগ ধরতে পারবে

ভারতে লঞ্চ হল Huawei Band 4। গত বছর অক্টোবর মাসে চিনে লঞ্চ হয়েছিল এই ফিটনেস ব্যান্ড। অবশেষে ভারতে এই প্রোডক্ট নিয়ে এল Huawei। স্মার্টফোনের সাথে কানেক্ট থেকে ফিটনেস ও নোটিফিকেশনের তথ্য দেবে এই ব্যান্ড। Huawei Band 4 এ থাকছে 2.5D কালারফুল টাচস্ক্রিন। এই ফিটনেস ব্যান্ডে রয়েছে বিল্ট ইন ইউএসবি। ফলে কোন চার্জিং কেবেল ছাড়া সহজেই ডিভাইসটি চার্জ করে নেওয়া যাবে।

Huawei Band 4 এর দাম

Huawei Band 4 এর দাম 1,999 টাকা।  ভারতে Flipkart থেকে এই প্রোডাক্ট পাওয়া যাবে। যদিও কবে নতুন ফিটনেস ব্যান্ড বিক্রি শুরু হবে জানায়নি চিনের কোম্পানিটি।

Advertisement

Huawei Band 4 স্পেসিফিকেশন

Huawei Band 4 এ থাকছে একটি 0.96 ইঞ্চি TFT ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে 2.5D কার্ভড ডিসপ্লে। ফিটনেস ব্যান্ডের ভিতরে থাকছে একটি Apollo 3 চিপসেট। থাকছে তিন অ্যাক্সিস অ্যাক্সেলেরোমিটার, ইনফ্রারেড সেন্সর আর অপটিকাল হার্ড রেট সেন্সর।

বিভিন্ন ইনডোর ও আউটডোর ফিটনেস অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবে নতুন Huawei Band 4। এছাড়াও ব্যান্ড থেকেই মেসেজ ও ফোন কল করা যাবে। এই জন্য স্মার্টফোনের সাথে Huawei Band 4 কানেক্ট থাকতে হবে। এছাড়াও থাকছে ফাইন্ড মাই ফোন আর রিমোট শাটার ফিচার। নতুন এই ফিটনেস ব্যান্ড ছয় ধরনের ঘুমের রোগ ধরতে পারবে।

Huawei Band 4 এ থাকছে একটি বিল্ট ইন ইউএসবি প্লাগ। সরাসরি যে কোন USB পোর্টে কানেক্ট করে সহজে চার্জ করে নেওয়া যাবে Huawei Band 4। এই জন্য সাথে আলাদা চার্জার বা কেবেল সাথে রাখতে হবে না। Huawei Band 4 এর ভিতরে থাকছে 91 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে 9 দিন চলবে এই ফিটনেস ব্যান্ড।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.