Meta Glasses: সস্তায় স্মার্ট চশমা আনল মেটা, ছবি তুলবে, কথা বলবে, গান শোনাবে, আবার পথও চেনাবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 24 জুন 2026 11:31 IST
হাইলাইট
  • Meta Glasses ছয়টি মাইক্রোফোন ও একটি 12MP ক্যামেরা পেয়েছে
  • এটি মেটার প্রথম স্মার্ট গ্লাস যেখানে Meta AI চলবে নতুন Muse Spark মডেলে
  • Meta Glasses ফ্রেম, লেন্স, ও রঙ মিলিয়ে 26টি স্টাইলে পাওয়া যাবে

Meta Glasses features a 12MP camera and 6 microphones

Photo Credit: Meta

Meta জনপ্রিয় চশমা নির্মাতা EssilorLuxottica-এর সঙ্গে যৌথভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত নতুন Meta Glasses বাজারে এনেছে। স্টাইলের সঙ্গে অত্যাধুনিক ফিচার্সের সংমিশ্রণ, দামও সাধ্যের মধ্যে। এমন ফর্মুলাতেই এই স্মার্ট গ্লাসের আগমন। এটি Ray-Ban Meta এবং Oakley Meta সিরিজের উপর ভিত্তি করে তৈরি। স্মার্ট চশমাকে ফ্যাশনেবল করতে ফ্রেম, লেন্স, ও রঙ মিলিয়ে 26টি স্টাইল রেখেছে মেটা। এটাই সংস্থার প্রথম স্মার্ট গ্লাস যেখানে Meta AI-কে চালনা করবে মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবের তৈরি প্রথম কৃত্রিম মেধার মডেল Muse Spark। Meta Glasses চশমার দাম ভারতীয় মুদ্রায় প্রায় 28,000 টাকা।

Meta Glasses ফিচার্স ও দাম

মেটা গ্লাসেস কোনও স্মার্ট ডিসপ্লের সঙ্গে আসেনি। এতে সাধারণ চশমার মতোই কাঁচ লাগানো আছে। তবে এটি বিল্ট-ইন ক্যামেরা ও পার্সোনাল স্পিকার দেওয়া হয়েছে। ব্যবহারকারীরা ভয়েস কমান্ডের মাধ্যমে ফোন না ধরেই সরাসরি কল করতে পারবেন। এছাড়াও, Meta AI-এর সঙ্গে চ্যাটিং, ভাষা অনুবাদ, ছবি বা ভিডিও রেকর্ডিং, ও সামনে থাকা বস্তু বা দৃশ্য সম্পর্কে জানতে পারবেন।

মেটা জানিয়েছে, তাদের নয়া স্মার্ট গ্লাসে একটি আলাদা বাটন থাকছে, যার মাধ্যমে মেটা এআই-কে সক্রিয় করা বা নিজের পছন্দমতো কাস্টম ফাংশন চালু করতে পারবেন। অডিও শোনার জন্য চশমায় ওপেন-ইয়ার স্পিকার আছে। ফলে ফোনে কথা বলা বা গান শোনার জন্য কানে হেডফোন বা ইয়ারবাডস গুঁজে রাখতে হবে না।

মেটা স্মার্ট গ্লাসেস ছয়টি মাইক্রোফোন সিস্টেম দিয়ে সজ্জিত। এর ফলে ভয়েস কমান্ড ও কলিং অভিজ্ঞতা আরও উন্নত হবে। সংস্থার দাবি, এতে বাতাসের শব্দ কমানোর ব্যবস্থাও আছে। চশমার 12 মেগাপিক্সেল ক্যামেরার মাধ্যমে সর্বোচ্চ 3,024 x 4,032 পিক্সেল রেজোলিউশনে ছবি ও 3K ভিডিও রেকর্ড করা যাবে।

Meta সফটওয়্যার আপডেটের মাধ্যমে নেভিগেশন ফিচার যোগ করবে। অর্থাৎ, কোনও স্ক্রিনের দিকে না তাকিয়েই অডিও নির্দেশনা অনুসরণ করে গন্তব্যে পৌঁছনো যাবে। Meta Glasses একবার চার্জ দিলে 8 ঘন্টার বেশি ব্যবহার করা যাবে বলে দাবি করা হচ্ছে। আবার সঙ্গে দেওয়া চার্জিং কেস অতিরিক্ত 40 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সরবরাহ করবে।

মেটার নতুন স্মার্ট চশমায় 32 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। এটি প্রায় 1,000টি ছবি অথবা 30 সেকেন্ড দৈর্ঘ্যের 100টির বেশি ভিডিও স্টোর করে রাখতে পারবে। এতে হিন্দি, আরাবিক, জাপানি, কোরিয়ান-সহ 20টি ভাষায় ট্রান্সলেশন সাপোর্ট আছে। চশমাটি অন-ডিভাইস AI প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অন্য ভাষার কথা ইউজারের কানে তাৎক্ষণিক অনুবাদ করে পৌঁছে দেবে।

Meta Glasses-এর দাম 299 ডলার থেকে শুরু হচ্ছে। ভারতীয় মুদ্রায় অঙ্কটি প্রায় 28,000 টাকা। এটি তিন ধরনের ডিজাইন ও 26 ধরনের স্টাইলিং কম্বিনেশনের সঙ্গে বিক্রি হবে। চশমাটি ভারতে কবে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme C100x পরশুদিন ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা নিশ্চিত করল সংস্থা
  2. Nvidia GeForce Now: এবার সাধারণ PC, ফোন বা টিভিতেই খেলা যাবে হাই-এন্ড গেম, ভারতে চালু হল নতুন পরিষেবা
  3. Redmi Note 17 সিরিজ 9,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  4. OnePlus আমেরিকা ও ইউরোপে ব্যবসা গোটাচ্ছে, ভারতের কী হবে? প্রকাশ্যে বড় আপডেট
  5. 5,000 টাকা ছাড়ে Nothing Phone 4b-র সেল শুরু, অফার শেষ হওয়ার আগে কিনে ফেলুন
  6. 13 বছরে সর্বনিম্ন স্মার্টফোন বিক্রি, দাম বাড়তেই মুখ ফেরাচ্ছে ক্রেতারা, মন্দার বাজারেও উজ্জ্বল Samsung
  7. StepX Neo: বিশ্বের প্রথম এজেন্টিক AI ফোন প্রকাশ হল, স্মার্টফোনের ভবিষ্যত এটাই?
  8. Pixel 11 লঞ্চ হওয়ার আগে 12,200 টাকা দাম কমল Google Pixel 10 স্মার্টফোনের
  9. একলাফে 8,000 টাকা বাড়ল Samsung Galaxy M47 5G-এর দাম, মাথায় হাত ক্রেতাদের
  10. Redmi Turbo 6 সিরিজ 10,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.