কবে ভারতে আসছে Mi Band 4? জানালো Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 10 সেপ্টেম্বর 2019 10:53 IST
হাইলাইট
  • Mi Band 4 এর প্রধান আকর্ষণ কালার AMOLED ডিসপ্লে
  • ডিসপ্লের উপরে থাকছে একটি 2.5D কার্ভড গ্লাস
  • Mi Band 4 এ থাকছে 77 টি ওয়াচ ফেস

Mi Band 4 এ রয়েছে কালার AMOLED ডিসপ্লে

আগামী সপ্তাহে ভারতে আসছে Mi Band 4। সোমবার ট্যুইটারে টিজার পোস্ট করে এই কথা জানিয়েছেন ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন। এই পোস্ট থেকে জানা গিয়েছে 17 সেপ্টেম্বর ভারতে আসছে Mi Band 4। ভারতে 2,000 টাকার আশেপাশে এই ফিটনেস ব্যান্ড লঞ্চ করতে পারে Xiaomi। জুন মাসে চিনে Mi Band 4 লঞ্চ করেছিল বেজিং এর কোম্পানিটি। এই ফিটনেস ব্যান্ডের প্রধান আকর্ষণ কালার AMOLED ডিসপ্লে। এই প্রথম Mi Band সিরিজের ফিটনেস ব্যান্ডে কালার ডিসপ্লে থাকতে চলেছে। 2.5D কার্ভড ডিসপ্লের সাথেই Xiaomi -র নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে ছয় অ্যাক্সিস অ্যাস্কিলেরোমিটার।

Mi Band 4 এর দাম (সম্ভাব্য)

চিনে Mi Band 4 এর দাম 169 ইউয়ান (প্রায় 1,700 টাকা)। NFC ভেরিয়েন্ট কিনতে 229  ইউয়ান (প্রায় 2,300 টাকা) খরচ হবে। যদিও ভারতে  NFC ভেরিয়েন্টে Mi Band 4 লঞ্চের সম্ভাবনা কম।

Mi Band 4 স্পেসিফিকেশন

Mi Band 4 এ রয়েছে একটি 0.95 ইঞ্চি AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রেসোলিউশন 120x240 পিক্সেলস। ডিসপ্লের উপরে থাকছে একটি 2.5D কার্ভড গ্লাস।  নতুন ডিসপ্লেতে থাকছে টাচ সাপোর্ট। এছাড়াও মাইক্রোফোনের সাহায্যে Mi Band 4 এ ভয়েস কমান্ড কাজ করবে।

সাথেই Xiaomi -র নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে ছয় অ্যাক্সিস অ্যাস্কিলেরোমিটার। এর ফলে সাইকেল চালানো, দৌড়ানো, হাঁটা ও সাঁতার ট্র্যাক করবে পারবে Mi Band 4। সাঁতার কাটার সময় ক্রি স্টাইল, ব্রেস্ট স্ট্রোক, ব্যাক স্ট্রোক, বাটারফ্লাই ও মিক্সড স্টাইল আলাদা করে চিনতে পারবে এই ব্যান্ড। Mi Band 4 এ থাকছে পেমেন্ট সাপোর্ট। ফিটনেস ব্যান্ডে কিউ আর কোড ব্যবহার করে পেমেন্ট করা যাবে।

Mi Band 4 এ রয়েছে একটি মাইক্রোফোন। এর সাহায্যে নতুন ফিটনেস ব্যান্ডে ভয়েস কমান্ড কাজ করবে। Mi Band 4 এ থাকছে 77 টি ওয়াচ ফেস। Xiaomi জানিয়েছে এক চার্জে 20 দিন চলবে Mi Band 4।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Mi Band, Mi Band 4, Mi Band 4 price in India, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.