আগামী সপ্তাহে Flipkart থেকে বিক্রি শুরু হবে Mi Band 3i

ভারতে Mi Band 3i এর দাম 1,299 টাকা। 16 ডিসেম্বর Flipkart থেকে কালো রঙে এই ফিটনেস ব্যান্ড বিক্রি শুরু হবে। এতদিন শুধুমাত্র Mi.com থেকে এই ফিটনেস ব্যান্ড কেনা যাচ্ছিল।

আগামী সপ্তাহে Flipkart থেকে বিক্রি শুরু হবে Mi Band 3i

Photo Credit: Xiaomi / mi.com

এক চার্জে 20 দিন চলবে Mi Band 3i

হাইলাইট
  • নভেম্বর মাসে লঞ্চ হয়েছিল Mi Band 3i
  • Mi Band 3i এর দাম 1,299 টাকা
  • Mi.com ছাড়াও Flipkart থেকে কেনা যাবে এই ফিটনেস ব্যান্ড
বিজ্ঞাপন

নভেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Mi Band 3i। লঞ্চের পরেই Mi.com থেকে এই ফিটনেস ব্যান্ড বিক্রি শুরু করেছিল Xiaomi। 16 ডিসেম্বর থেকে Flipkart এ বিক্রি শুরু হবে Mi Band 3i। নতুন এই ফিটনেস ব্যান্ডে থাকছে মোনোক্রোম AMOLED ডিসপ্লে, 5ATM ওয়াটার-প্রুফ রেজিস্টান্স আর 20 দিন ব্যাটারি ব্যাক আপ। Mi Band 3i থেকে বিভিন্ন ফিটনেসের তথ্যের সাথেই স্মার্টফোনের কল ও নোটিফিকেশন দেখা যাবে।

mi

16 ডিসেম্বর Flipkart থেকে বিক্রি শুরু হবে Mi Band 3i 

ভারতে Mi Band 3i এর দাম 1,299 টাকা। 16 ডিসেম্বর Flipkart থেকে কালো রঙে এই ফিটনেস ব্যান্ড বিক্রি শুরু হবে। এতদিন শুধুমাত্র Mi.com থেকে এই ফিটনেস ব্যান্ড কেনা যাচ্ছিল। গত বছর সেপ্টেম্বর মাসে 1,999 টাকায় লঞ্চ হয়েছিল Mi band 3। এই মুহূর্তে ভারতে 1,799 টাকায় Mi Band 3 পাওয়া যায়। এছাড়াও 2.299 টাকায় পাওয়া যায় Mi Band 4। Mi Band 4 এ কালার ডিসপ্লে ব্যবহার হয়েছে।

Mi Band 3i তে রয়েছে একটি 0.78 ইঞ্চি মনোক্রোম AMOLED ডিসপ্লে। সর্বোচ্চ 300 নিটস ব্রাইটসের এই ডিসপ্লের নীচে থাকছে একটি ক্যাপাসিটিভ টাচ প্যানেল। Mi Band 3i তে রয়েছে একটি 110 mAh ব্যাটারি। Xiaomi জানিয়েছে এক চার্জে 20 দিন চলবে এই ফিটনেস ব্যান্ড। Mi Band 3 সম্পূর্ণ চার্জ হতে 2.5 ঘণ্টা সময় লাগবে। Android 4.4 বা তার বেশি অথবা iOS 9.0 বা তার বেশি ডিভাইসের সাথে কানেক্ট করা যাবে এই ফিটনেস ব্যান্ড। Mi Band 3i তে 5ATM ওয়াটার রেজিস্টান্ট সার্টিফিকেশন থাকছে।

Mi Band 3i থেকেই স্মার্টফোনের কল, অ্যালার্ম, নোটিফিকেশন দেখে নেওয়া যাবে। স্মার্টফোনের Mi Fit অ্যাপের সাথে কানেক্ট হবে এই ডিভাইস। থাকছে ফিটনেস ও স্লিপ ট্র্যাকিং।

  • KEY SPECS
  • NEWS
Display Type AMOLED
Water Resistant Yes
Heart Rate Monitor No
Compatible Devices Android phones, iPhone
Battery Life (Days) 20
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »