2,000 টাকা সস্তা হল MiTV 4 Pro 55 ইঞ্চি স্মার্ট টিভি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 মার্চ 2019 13:50 IST
হাইলাইট
  • 4K টিভির দাম কমানোর ঘোষণা করল Xiaomi
  • দাম কমে 47,999 টাকায় পাওয়া যাচ্ছে MiTV 4 Pro 55 ইঞ্চি স্মার্ট টিভি
  • Flipkart ও Mi.com থেকে এই টিভি কেনা যাবে

47,999 টাকায় পাওয়া যাচ্ছে MiTV 4 Pro 55 ইঞ্চি স্মার্ট টিভি

মঙ্গলবার ভারতে এসেছে Samsung এর নতুন 4K স্মার্ট টিভি। বুধবার নিজেদের 4K টিভির দাম কমানোর ঘোষণা করল Xiaomi। আগে 49,999 টাকায় এই টিভি পাওয়া যেত। দাম কমে 47,999 টাকায় পাওয়া যাচ্ছে MiTV 4 Pro 55 ইঞ্চি স্মার্ট টিভি। বুধবার 41,999 টাকা থেকে 4K স্মার্টটিভি লঞ্চ করেছে Samsung। Samsung Super 6 সিরিজে 41 ইঞ্চি, 50 ইঞ্চি ও 55 ইঞ্চি মডেল লঞ্চ হয়েছে।

ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন টুইটারে এই টিভির দাম কমার কথা জানিয়েছে। তিনি জানিয়েছেন MiTV 4 Pro 55 ইঞ্চি স্মার্ট টিভিতে HDR সাপোর্টের সাথেই রয়েছে ইন বিল্ট Google Assistant। Samsung এর নতুন 4K টিভি তে HDR সাপোর্ট থাকলেও Google Assistant সাপোর্ট থাকছে না।

Advertisement

গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল MiTV 4 Pro 55 ইঞ্চি স্মার্ট টিভি। অক্টোবর মাসে শুরু হয় বিক্রি। Flipkart ও Mi.com থেকে এই টিভি কেনা যাবে। মাত্র 4.9 মিমি পাতলা এই টিভিতে রয়েছে একটি 4K প্যানেল। থাকছে দুটি 20W স্টেরিও স্পিকার। ফোনের ভিতরে রয়েছে কোয়াড-কোর প্রসেসার, Mali-450 GPU, 2GB RAM আর 8GB স্টোরেজ। কানেক্টিভিটির জন্য থাকছে Wifi, Bluetooth, Ethernet, তিনটি HDMI, দুটি USB আর একটি S/PDIF পোর্ট।

 
KEY SPECS
Display 55.00-inch
Screen Type LED
Dimensions 1232.1 mm x 730.6 mm x 48 mm
OS Android
Smart TV Yes
Resolution Standard 4K
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.