ভারতে চারটি নতুন Mi TV লঞ্চ করল Xiaomi, দাম ও ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 সেপ্টেম্বর 2019 15:47 IST
হাইলাইট
  • Mi TV 4X 65 ইঞ্চি মডেলে ভিভিড পিকচার ইঞ্জিন থাকছে
  • Mi TV 4X 50 ইঞ্চির দাম 29,999 টাকা
  • কালো রঙে Mi Soundbar এর দাম 4,999 টাকা

Mi TV 4X 65-ইঞ্চি মডেলে থাকছে প্রিমিয়াম মেটাল বিল্ড

মঙ্গলবার Mi TV  সিরিজের চারটি নতুন স্মার্ট টিভি লঞ্চ করল Xiaomi। এই টিভিগুলি হল Mi TV 4X 65 ইঞ্চি, Mi TV 4X 43 ইঞ্চি, Mi TV 4X 50 ইঞ্চি আর Mi TV 4A 40 ইঞ্চি। এর সাথেই PatchWall ইন্টারফেসে Netflix অ্যাপ সাপোর্ট যোগ হয়েছে আর  কালো রঙে লঞ্চ হয়েছে Mi Soundbar। বেজিং এর কোম্পানিটি জানিয়েছে গোটা দেশে 34.2 শিতাং Mi TV অফলাইনে বিক্রি হচ্ছে। এছাড়াও গোটা দেশে বিক্রি হওয়া মোট Mi Tv -র 80 শতাংশ ভারতে তৈরী হচ্ছে।

কালার ডিসপ্লে আর হার্ট রেট সেন্সর সহ লঞ্চ হল Mi Band 4

Mi TV 4X 65 ইঞ্চি, Mi TV 4X 43 ইঞ্চি, Mi TV 4X 50 ইঞ্চি আর Mi TV 4A 40 ইঞ্চি এর দাম

Mi TV 4X 65 ইঞ্চি এর দাম 54,999 টাকা। Mi.com আর Flipkart থেকে এই টিভি পাওয়া যাবে।

Mi TV 4X 43 ইঞ্চি এর দাম 24,999 টাকা। Mi TV 4A 40 ইঞ্চি এর দাম 17,999 টাকা। অন্যদিকে Mi TV 4X 50 ইঞ্চি কিনতে 29,999 টাকা খরচ হবে। Amazon.in আর Mi.com থেকে এই টিভি কেনা যাবে।

Advertisement

29 সেপ্টেম্বর নতুন Mi TV মডেলগুলি বিক্রি শুরু হবে। অন্যদিকে 29 সেপ্টেম্বর Mi TV 4X 65 ইঞ্চি প্রিওর্ডার শুরু হবে। অনলাইন ছাড়াও অফলাইনেও পাওয়া যাবে Xiaomi -র নতুন স্মার্টটিভিগুলি।

লঞ্চ অফারে Airtel Xstream Fiber কানেকোশনে ছয় মাসের সাবস্ক্রিপশনের সাথে এক মাস অতিরিক্ত পরিষেবা পাওয়া যাবে।

RO+UV স্মার্ট ওয়াটার পিউরিফায়ার নিয়ে এল Xiaomi: দাম ও ফিচারগুলি দেখে নিন

Advertisement

Mi TV 4X 65 ইঞ্চি স্পেসিফিকেশন ও ফিচার

65 ইঞ্চি টিভিতে 55 ইঞ্চি টিভির ডিসপ্লের থেকে 40 শতাংশ বেশি সার্ফেস এরিয়া থাকছে। এই টিভিতে থাকছে 0.43 ইঞ্চি বেজেল। Mi TV 4X 65 ইঞ্চি টিভিতে একটি 65 ইঞ্চি 4K UHD 10 বিট ডিসপ্লে থাকছে। এই ডিসপ্লেতে HDR 10 সাপোর্ট পাওয়া যাবে। টিভির ভিতরে থাকছে Cortex A55 চিপসেট। এই টিভিতে চারটি স্পিকার থাকছে। সাথে থাকছে দুটি সাবউফার। থাকছে DTS-HD আর Dolby Audio সাপোর্ট।

Mi TV 4X 65 ইঞ্চি টিভিতে PatchWall 2.0 ইন্টারফেস চলবে। Android TV 9.0 অপারেটিং সিস্টেমে এই স্কিন ডিজাইন করেছে Xiaomi। PatchWall 2.0 তে Amazon Prime Video, Netflix সহ বিভিন্ন অ্যাপ সাপোর্ট যোগ হয়েছে।

Advertisement

Mi TV 4X 43 ইঞ্চি ও Mi TV 4X 50 ইঞ্চি স্পেসিফিকেশন ও ফিচার

Mi TV 4X 65 ইঞ্চি ছাড়াও মঙ্গলবার লঞ্চ হয়েছে Mi TV 4X 43 ইঞ্চি আর Mi TV 4X 50 ইঞ্চি। এই দুই টিভিতে যথাক্রমে 43 ইঞ্চি ও 50 ইঞ্চি 4K 10 বিট ডিসপ্লে থাকছে। সাথে থাকছে 20W স্কিপার আর PatchWall 2.0 ইন্টারফেস।

Mi TV 4A 40-ইঞ্চি মডেলে থাকছে full-HD ডিসপ্লে প্যানেল

Advertisement

Mi TV 4A 40 ইঞ্চি স্পেসিফিকেশন ও ফিচার

Mi TV 4A 40 ইঞ্চি তে থাকছে একটি 40 ইঞ্চি Full HD ডিসপ্লে। এই টিভিতে একটি 20W স্পিকার থাকছে সাথে থাকছে  DTS-HD সাপোর্ট।

নতুন টিভিগুলিতে PatchWall 2.0 স্কিনে থাকছে Google Assistant ইন্টিগ্রেশন।

কালো রঙে লঞ্চ হয়েছে Mi Soundbar 

Mi Soundbar কালো ভেরিয়েন্ট

চারটি নতুন টিভি ছাড়াও মঙ্গলবার Mi Soundbar এর কালো ভার্সান লঞ্চ করেছে Xiaomi। কালো রঙে Mi Soundbar এর দাম 4,999 টাকা। এই সাউন্ডবারে আটটি স্পিকারে সিনেমাটিক অভিজ্ঞতা পাওয়া যাবে। থাকছে Bluetooth, Aux, S.PDIF সাপোর্ট।

Mi TV রিমোট থেকেই Mi Soundbar কন্ট্রোল করা যাবে। এই জন্য টিভির সাথে S/PDIF ব্যবহার করে Mi Soundbar এর সাথে কানেক্ট করতে হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.