55 ইঞ্চি QLED ডিসপ্লে সহ আসছে OnePlus TV

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 অগাস্ট 2019 11:45 IST
হাইলাইট
  • ভারতে শুধুমাত্র Amazon থেকে পাওয়া যাবে OnePlus TV
  • ইতিমধ্যেই শুরু হয়েছে রেজিস্ট্রেশন হয়েছে
  • প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ হবে এই টিভি

সেপ্টেম্বরে লঞ্চ হবে OnePlus TV

সেপ্টেম্বর মাসে টিভির দুনিয়ায় প্রবেশ করতে চলেছে OnePlus। আগামী মাসেই লঞ্চ হবে OnePlus TV। ইতিমধ্যেই এই টিভি সম্পর্কে বিভিন্ন তথ্য জানিয়েছে চিনের কোম্পানিটি। সাম্প্রতিক ট্যুইটে OnePlus  জানিয়েছে OnePlus TV তে থাকবে 55 ইঞ্চি QLED ডিসপ্লে। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে জানা গিয়েছে 43 ইঞ্চি থেকে 75 ইঞ্চি ডিসপ্লে সাইজের মধ্যে লঞ্চ হবে OnePlus TV।

কোম্পানির অফি্যশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে OnePlus জানিয়েছে OnePlus TV তে থাকবে একটি 55  ইঞ্চি QLED ডিসপ্লে। 4K রেসোলিউশনে OLED ডিসপ্লের থেকে তুলনামুলক সস্তা QLED ডিসপ্লে। ইতিমধ্যেই ভারতে Amazon ওয়েবসাইটে OnePlus TV এর জন্য আলাদা পেজ তৈরী হয়েছে। কোম্পানির বিভিন্ন স্মার্টফোনের মতোই ভারতে শুধুমাত্র Amazon থেকে কেনা যাবে OnePlus TV। ইতিমধ্যেই OnePlus TV তে আগ্রহী গ্রাহকদের রেজিস্ট্রেশন নিতে শুরু করেছে Amazon।

Advertisement

সম্প্রতি OnePlus সিইও পিট লাউ Gadgets 360 কে এক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ হবে OnePlus TV। বাজারে Sony ও Samsung প্রিমিয়াম টিভির সাথে প্রতিযোগীতার সম্মুখীন হবে এই টিভি। আলাদা সেগমেন্টে লঞ্চ হওয়ার কারনে Xiaomi -র Mi TV সিরিজের সাথে OnePlus TV -র কোন প্রতিযোগীতা থাকবে না। তিনি আরও জানিয়েছেন OnePlus TV তে Android TV -এর সম্পঊর্ণ অভিজ্ঞতা পাওয়া যাবে। এখনও ভারতের বাজারে এই ধরনের Android TV লঞ্চ হয়নি। Google এর সাথে হাত মিলিয়ে এই টিভিতে Android TV ওপারেটিং সিস্টেম ব্যবহারের সাথেই তা খুব ভালো ভাবে অপ্টিমাইজ করা হয়েছে।

আগামী মাসে ভারতেই প্রথম টিভি লঞ্চ করবে OnePlus। ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে 26 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে OnePlus TV। তবে এই বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি OnePlus। যদিও ইতিমধ্যেই কোম্পানির প্রধান জানিয়েছেন আগামী মাসেই ভারতে লঞ্চ হবে OnePlus এর প্রথম স্মার্ট টিভি। 43 ইঞ্চি থেকে 75 ইঞ্চি ডিসপ্লে সাইজে বিভিন্মন টিভি লঞ্চ করবে চিনের কোম্পানিটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  2. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  3. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  4. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  5. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  6. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  7. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  8. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  9. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  10. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.