লঞ্চের আগে কোম্পানির প্রথম স্মার্টটিভির নাম প্রকাশ করল OnePlus

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 16 অগাস্ট 2019 11:38 IST
হাইলাইট
  • 26 সেপ্টেম্বর স্মার্ট টিভি লঞ্চ করতে পারে OnePlus
  • প্রকাশিত হল নাম ও লোগো
  • দুটি ডিসপ্লে সাইজে এই টিভি পাওয়া যাবে

OnePlus TV নামে লঞ্চ হবে কোম্পানির প্রথম স্মার্ট টিভি

অনেক দিন ধরেই OnePlus স্মার্টটিভি নিয়ে টেক দুনিয়ায় জল্পনা তুঙ্গে। শিঘ্রই বাজারে আসতে চলেছে এই প্রোডাক্ট। এবার নতুন এই টিভির নাম প্রকাশ করল চিনের কোম্পানি। OnePlus জানিয়েছে OnePlus TV নামে লঞ্চ হবে কোম্পানির স্মার্টটিভিগুলি। নাম প্রকাশের সাথেই নতুন স্মার্ট টিভির লোগো প্রকাশ করেছে OnePlus। সেপ্টেম্বর মসে এই স্মার্ট টিভি লঞ্চ হতে পারে।

“হ্যাঁ, কোম্পানির প্রথম স্মার্ট টিভি OnePlus TV নামে লঞ্চ হবে। আমরা মনে করি এটাই সেরা নাম।” অফিশিয়াল ফোরামে জানিয়েছে OnePlus।

গত বছর সেপ্টেম্বর মাসে প্রথম টিভি লঞ্চের ঘোষনা করেছিল OnePlus। স্মার্টফোনের মতো টিভির দুনিয়াতেও ঝড় তুলতে চাইছে চিনের কোম্পানিটি।

26 মেপ্টেম্বর লঞ্চ হতে পারে OnePlus TV। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে এই কথা জানানো হয়েছিল।

আপাতত ভারত, চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রে টিভি লঞ্চের পরিকল্পনা করছে OnePlus। 43 ইঞ্চি ও 75 ইঞ্চি ডিসপ্লের দুটি টিভি লঞ্চ হবে। শুধুমাত্র ভারতে 43 ইঞ্চি ভেরিয়েন্ট পাওয়া যাবে। চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হবে 75 ইঞ্চি ভেরিয়েন্ট।

Advertisement

তবে OnePlus টিভি তে ইলইডি ডিসপ্লে থাকতে পারে। তুলনামুলক কম দামে এই টিভি লঞ্চ হতে পারে। কয়েক বছর আগে কম দামে প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করে গোটা বিশ্বের গ্রাহকের নজর কেড়েছিল OnePlus। সম্প্রতি 48,999 টাকা দামে লঞ্চ হয়েছে কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 7 Pro।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus TV, OnePlus
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.