10000mAh পাওয়ারব্যাঙ্ক কয়ে এল Realme

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 25 মে 2020 17:43 IST
হাইলাইট
  • 10000mAh লিথিয়াম আয়ন ব্যাটারি থাকছে
  • 18W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে
  • সোমবার বিক্রি শুরু হয়েছে

Realme 10000mAh Power Bank 2

ভারতে নতুন পাওয়ারব্যাঙ্ক নিয়ে এল Realme। 10,000 mAh ব্যাটারির সঙ্গেই নতুন পাওয়ারব্যাঙ্কে দুই দিকে 18W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। একই সঙ্গে ভারতে নতুন স্মার্টটিভি, স্মার্টওয়াচ ও নতুন ওয়্যারলেস ইয়ারবাড লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। সোমবার কোম্পানির ওয়েবসাইট থেকে Realme 10000mAh Power Bank 2 বিক্রি শুরু হয়েছে।

Realme 10000mAh Power Bank 2-এর দাম

Realme 10000mAh Power Bank 2-এর দাম 999 টাকা। হলুদ ও কালো রঙে এই ডিভাইস পাওয়া যাবে। সোমবার থেকে অনলাইন ও অফলাইন স্টোরে এই পাওয়ারব্যাঙ্ক বিক্রি শুরু হয়েছে।

Realme 10000mAh Power Bank 2 স্পেসিফিকেশন

Realme 10000mAh Power Bank 2-তে দুই দিকে 18W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। থাকছে USB Tupe-A ও USB Type-C সাপোর্ট। থাকছে 10000mAh লিথিয়াম আয়ন ব্যাটারি। হাই স্পিড চার্জিংয়ের সময় বিপদ এড়াতে থাকছে 13 স্তরের সার্কিট পেওটেকশন সার্কিট।

এই পাওয়ারব্যাঙ্কে থাকছে একটি এলইডি ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর পাওয়ারব্যাঙ্কের চার্জ নির্দেশ করবে।

নতুন পাওয়ারব্যাঙ্কের সঙ্গেই সোমবার ভারতে নতুন স্মার্টটিভি, স্মার্টওয়াচ ও নতুন ওয়্যারলেস ইয়ারবাড লঞ্চ করেছে Realme। শীঘ্রই ভারতে এই সব প্রোডাক্ট বিক্রি শুরু হয়ে যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  7. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
  8. Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
  9. আজ Apple-এর মেগা ইভেন্ট, দেখবেন কোথায়? কী কী গ্যাজেট লঞ্চ হচ্ছে জানুন
  10. itel Tough: পড়ে গেলেও ভাঙবে না, মাত্র 1,499 টাকায় হাজির আইটেলের টেকসই ফিচার ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.