Samsung-এর 9 বছরের রীতির অবসান, প্রতি বছর আর আসবে না নয়া স্মার্টওয়াচ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 23 নভেম্বর 2026 12:28 IST
হাইলাইট
  • 2027 সালে নতুন Galaxy Watch লঞ্চ নাও করতে পারে Samsung
  • এবার থেকে দু'বছর অন্তর নতুন স্মার্টওয়াচ আনতে পারে সংস্থা
  • Samsung আগামী বছর নতুন ফিটনেস ব্যান্ড আনতে পারে

Samsung Galaxy Watch 9 was launched in July, 2026

Photo Credit: Samsung

Samsung Galaxy Watch 9 এবং Galaxy Watch Ultra 2 লঞ্চ করেছিল গত জুলাইতে। স্মার্টওয়াচ দুটির আপগ্রেড ভার্সন সামনের বছর একই সময়ে বাজারে আসার কথা। কিন্তু এখন জানা গিয়েছে, 2027 সালে নতুন করে স্মার্টওয়াচ মডেল নাও লঞ্চ করতে পারে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি। রিপোর্ট অনুসারে, প্রতি দুই বছর অন্তর নতুন Galaxy Watch মডেল লঞ্চ করার পরিকল্পনা করছে তারা। ফলে 2027 সালে কোনও নতুন Galaxy Watch মডেল প্রকাশ হবে না। Samsung-এর MX বিভাগ লোকসানের মুখে পড়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

2027 সালে নতুন Galaxy Watch লঞ্চ নাও করতে পারে Samsung

বৈদ্যুতিন পণ্য নির্মাতাদের জন্য বড় মাথাব্যাথার কারণ যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি। যার প্রভাব Samsung-এর MX বা মোবাইল ইএক্সপিরিয়েন্স বিভাগেও পড়েছে বলে জানা যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইটি নিউজের প্রতিবেদন অনুযায়ী, সংস্থার এই বিভাগ পরপর দুই ত্রৈমাসিকে লোকসানের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে ব্যবসায়িক পুনর্গঠনের পরিকল্পনা করছে স্যামসাং।

Advertisement

লাভের অঙ্ক কম থাকায় বাজেট ও মিড-রেঞ্জ ফোনের উৎপাদন হ্রাস করে প্রিমিয়াম মডেলগুলির উপর বেশি গুরুত্ব দিচ্ছে সংস্থা। সমস্যার মোকাবিলায় প্রতি বছর নতুন Galaxy Watch লঞ্চ করার নিয়মে বদল আনতে পারে Samsung। এখন থেকে প্রতি বছর নতুন মডেল আনার পরিবর্তে দুই বছর অন্তর নতুন Galaxy Watch স্মার্টওয়াচ লঞ্চ করতে পারে। এর ফলে রিসার্চ, ডেভেলপমেন্ট, এবং প্রচারের খরচ অনেকটাই কমবে।

2018 থেকে 2026 পর্যন্ত প্রতি বছর নতুন প্রজন্মের Galaxy Watch বাজারে এসেছে। ফলে 9 বছর ধরে চলে আসা রীতিতে এবার ছেদ পড়তে চলেছে। এই সিদ্ধান্ত Samsung-এর MX ডিপার্টমেন্টের মুনাফা বাড়াবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে প্রসেসর ও মেমোরি চিপের আকাশছোঁয়া দামের কারণে বিশ্বজুড়ে কনজিউমার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি প্রবল চাপে রয়েছে।

প্রতি বছর নতুন স্মার্টওয়াচ কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতাদের একাংশ। খরচ সামাল দিতে চলতি বছর Galaxy Watch 9-এর দাম বাড়ানো হয়েছে। বেশি দামের কারণে চাহিদাও কম। বর্তমানে গ্লোবাল স্মার্টওয়াচ মার্কেটের 7 শতাংশ Samsung-এর হাতে। 23 শতাংশ শেয়ার নিয়ে শীর্ষস্থান দখল করে রেখেছে Apple। এই পরিস্থিতিতে বিক্রির পরিমাণ বাড়ানোর চেয়ে মুনাফার হার ধরে রাখার উপরই বেশি গুরুত্ব দিতে পারে সংস্থা।

Advertisement

রিপোর্টে আরও দাবি করা হয়েছে, Samsung তাদের বর্তমান Galaxy Watch মডেলগুলির জন্য সফটওয়্যার আপডেটের উপর গুরুত্ব দেবে। ফলে নতুন হার্ডওয়্যার বাজারে না এনেও ব্যবহারকারীরা উন্নত ফিচার্স পেতে থাকবে। তবে 2027 সালে বেসিক ফিটনেস ট্রাকিংয়ের জন্য Galaxy Fit ব্যান্ড আনতে পারে কোম্পানি। যদিও Galaxy Watch লঞ্চের সময়সূচিতে এখনও কোনও পরিবর্তনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, Galaxy Watch, Samsung Galaxy Watch 9
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর 9 বছরের রীতির অবসান, প্রতি বছর আর আসবে না নয়া স্মার্টওয়াচ
  2. GTA 6-এ বাজছে 44 বছর আগের বাংলা গান, ভাইরাল সুরের নেপথ্যে কোন শিল্পী?
  3. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
  4. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  5. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  6. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  7. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  8. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  9. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  10. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.