Samsung দুই নতুন Galaxy Watch লঞ্চ করল, শরীরের খুঁটিনাটি বুঝে জানাবে সুস্থ থাকার পরামর্শ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 22 জুলাই 2026 18:47 IST
হাইলাইট
  • Samsung Galaxy Watch 9 ও Watch Ultra 2 নতুন BioActive সেন্সর পেয়েছে
  • উভয় স্মার্টওয়াচে একঝাঁক হেলথ ফিচার্স ও ফিটনেস সেন্সর আছে
  • Galaxy Watch 9 ও Watch Ultra 2 ফুল-কালার AMOLED ডিসপ্লে দিয়ে সজ্জিত

Samsung Galaxy Watch Ultra 2 is equipped with a BioActive sensor

Samsung Galaxy Watch 9 এবং Galaxy Watch Ultra 2 বুধবার বছরের দ্বিতীয় গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠানে লঞ্চ হয়েছে। Samsung তাদের দুই নতুন প্রিমিয়াম স্মার্টওয়াচ একঝাঁক হেলথ ফিচার্স এবং ফিটনেস সেন্সরের সঙ্গে বাজারে নিয়ে এসেছে। সংস্থাটি উভয় স্মার্টঘড়িতে AMOLED ফুল-কালার অলওয়েজ অন ডিসপ্লে ও 3 ন্যানোমিটারের Snapdragon প্রসেসর দিয়েছে। Galaxy Watch 9 ও Watch Ultra 2 মডেলে নতুন BioActive সেন্সর যুক্ত করেছে কোম্পানি, যা অপটিক্যাল হার্ট রেট সেন্সর, ইলেকট্রিক্যাল হার্ট রেট সেন্সর, ও ইমপেডেন্স সেন্সরকে একত্রিত করেছে। এছাড়াও, নির্ভুল স্বাস্থ্য ও ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য ঘড়িগুলিতে বিভিন্ন বৈশিষ্ট্য পাওয়া যাবে। 

Samsung Galaxy Watch 9 ও Galaxy Watch Ultra 2 ফিচার্স

Samsung Galaxy Watch 9 দুটি ডায়াল সাইজে বিক্রি হবে। 44 মিমি মডেলে 1.47 ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 480 x 480 পিক্সেল। 40 মিমি ভ্যারিয়েন্ট 1.34 ইঞ্চি স্ক্রিন পেয়েছে। উভয় ডিসপ্লে 3,000 নিট পিক ব্রাইটনেস অফার করে। অন্য দিকে, Samsung Galaxy Watch Ultra 2 আরও বড় 1.52 ইঞ্চি ডিসপ্লে পেয়েছে, যা 498 x 498 পিক্সেল রেজোলিউশন অফার করে।

স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 9 একাধিক স্বাস্থ্য ও ফিটনেস ট্র্যাকিং ফিচার অফার করে। এতে হার্ট হেলথ স্কোর, ডেইলি কার্ডিও লোড, ভাইটালস, হেয়ারিং, ও ফিটনেস ইনডেক্সের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-ভিত্তিক ফিচার আছে। আবার নির্ভুল স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য টেম্পারেচার সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, ব্যারোমটার, জাইরোস্কোপ, জিওম্যাগনেটিক সেন্সর, ও অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর দেওয়া হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 9 আল্ট্রা-র সেন্সর ইউজারের শারীরিক তথ্য ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম৷ তার ভিত্তিতে স্বাস্থ্য এবং ফিটনেস সম্পর্কিত পরামর্শও মিলবে৷ স্মার্টওয়াচে Sleep Apnea ফিচারও রয়েছে, যা ঘুমের সময় শ্বাস-প্রশ্বাসে ব্যাঘাত সংক্রান্ত তথ্য দেখাবে৷ এতে গ্যালাক্সি ওয়াচ 9 মডেলের সমস্ত সেন্সর রয়েছে৷ এছাড়াও, হার্ট রেট মনিটরিং, রক্তে অক্সিজেনের মাত্রা ট্র্যাকিং, ও স্লিপ ট্র্যাকিং-এর সুবিধা যুক্ত করা হয়েছে।

Galaxy Watch 9 এবং Watch Ultra 2 রান করে Snapdragon Wear Elite প্রসেসরে। সফটওয়্যারের দিক থেকে উভয় মডেলে Wear OS 7-ভিত্তিক One UI 9 Watch ইউজার ইন্টারফেস আছে। Galaxy Watch 9 ঘড়িতে 445mAh পর্যন্ত ব্যাটারি, ওয়্যারলেস চার্জিং, 2 জিবি + 32 জিবি স্টোরেজ, LTE, ব্লুটুথ 6.0, ডুয়াল ব্যান্ড Wi-Fi, 5ATM, ও IP68 রেটিং আছে।

Advertisement

Galaxy Watch Ultra 2 মডেলে 800mAh ব্যাটারি, 64 জিবি স্টোরেজ, ওয়্যারলেস চার্জিং, LTE, NFC, ব্লুটুথ 6.0, ডুয়াল ব্যান্ড Wi-Fi, জিপিএস, 10ATM, ও IP69K রেটিং আছে। এর ওজন 61.5 গ্রাম।

Samsung Galaxy Watch 9 ও Galaxy Watch Ultra 2 দাম

Samsung Galaxy Watch 9-এর ব্লুটুথ ও LTE মডেলের দাম ভারতে যথাক্রমে 37,999 টাকা রাখা হয়েছে। 40 ও 44 মিমি ডায়াল ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 40,999 টাকা এবং 41,999 টাকা। Galaxy Watch Ultra 2 শুধুমাত্র একটাই মডেলে এসেছে ও দাম 64,999 টাকা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.