ডুয়াল ক্যামেরা, 4G সাপোর্ট সহ লঞ্চ হল Mi Bunny Watch 4

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 এপ্রিল 2020 15:45 IST
হাইলাইট
  • Xiaomi Mi Bunny Watch 4-এ দুটি ক্যামেরা থাকছে
  • এক চার্জে আট দিন চলবে এই ডিভাইস
  • থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট

দুটি রঙে পাওয়া যাবে Xiaomi Mi Bunny Watch 4

ডুয়াল ক্যামেরা সহ নতুন স্মার্টওয়াচ নিয়ে এল Xiaomi। শুক্রবার চিনে লঞ্চ হয়েছে Mi Bunny Watch 4। এই স্মার্টওয়াচে থাকছে 4G কানেক্টিভিটি। অন্যান্য স্মার্টওয়াচের থেকে আকারে বড় এই ডিভাইসে 4G কানেক্টিভিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট। আপাতত শুধুমাত্র চিনে এই স্মার্টওয়াচ পাওয়া যাবে। এই স্মার্টওয়াচ ব্যবহার করে অভিভাবকরা শিশুদের ট্র্যাক করতে পারবেন।

Mi Bunny Watch 4-এর দাম

চিনে Mi Bunny Watch 4 কিনতে 899 ইউয়ান (প্রায় 9,600 টাকা) খরচ হবে। নীল ও গোলাপি রঙে এই স্মার্টওয়াচ পাওয়া যাবে। ইতিমধ্যেই প্রি-বুকিং শুরু হয়েছে। 9 এপ্রিল চিনে এই স্মার্টওয়াচ বিক্রি শুরু করবে Xiaomi।

Advertisement

Mi Bunny Watch 4 স্পেসিফিকেশন

Mi Bunny Watch 4-এ রয়েছে একটি 1.78 ইঞ্চি AMOLED ডিসপ্লে। ভিডিও কলের জন্য এই স্মার্টওয়াচে দুটি ক্যামেরা রয়েছে। কানেক্টিভিটির জন্য থাকছে NFC, Wi-Fi, 4G, স্পিকার ও মাইক্রোফোন।

শীঘ্রই ভারতে আসছে Realme-র প্রথম স্মার্টওয়াচ

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

এই স্মার্টওয়াচের ভিতরে রয়েছে 920mAh ব্যাটারি। এক চার্জে প্রায় আট দিন চলবে Mi Bunny Watch 4। Wifi ও 4G কানেকশনের মাধ্যমে এই স্মার্টওয়াচের ক্যামেরা ব্যবহার করে অভিভাবকের সঙ্গে ভিডিও কল করতে পারবে শিশুরা। এছাড়াও এই স্মার্টওয়াচের অন্য ক্যামেরা ব্যবহার করে শিশু কোথা রয়েছে তা জানতে পারবেন অভিভাবকরা। চিনের 4,000 শপিং মল, রেল স্টেশন, এয়ারপোর্টকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চিনে নিতে পারবে এই ডিভাইস। ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে মিউজিক প্লে-ব্যাক ও অ্যালার্ম সেট করা যাবে। এছাড়াও শিশুকে ইংরাজি ভাষা শিখতে সাহায্য করবে এই স্মার্টওয়াচ। Mi Bunny Watch 4 স্মার্টওয়াচে বিভিন্ন অ্যাপ ইন্সটল করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  2. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  3. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  4. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  5. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  6. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  7. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  8. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  9. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.