নতুন Mi HiFi হাইব্রিড ইয়ারফোন লঞ্চ করল Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 অক্টোবর 2019 15:01 IST
হাইলাইট
  • এই ইয়ারফোনে দুটি ডাইনামিক ড্রাইভার থাকছে
  • Bluetooth DAC এ Hi-Res SBC, AAC আর LDAC সাপোর্ট থাকছে
  • শুধুমাত্র চিনে এই ফ্ল্যাগশিপ ইয়ারফোন লঞ্চ করেছে Xiaomi

Mi HiFi হাইব্রিড ইয়ারফোনের দাম 999 ইউয়ান

লঞ্চ হল নতুন Mi HiFi হাইব্রিড ফ্ল্যাগশিপ ইয়ারফোন। Xiaomi -র নতুন ইয়ারফোনে 3.5 মিমি অডিও জ্যাক অথবা Bluetooth  ব্যবহার করে গান শোনা যাবে। ভালো সাউন্ডের জন্য এই ইয়ারফোনে থাকছে চারটি ড্রাইভার। জারকোনিয়া নামের এক শক্তপোক্ত পদার্থ দিয়ে এই ইয়ারফোন তৈরি হয়েছে। তারে থাকছে সিলভার প্লেটেড অক্সিজেন বিহীন পদার্থ। আপাতত শুধুমাত্র চিনে এই ফ্ল্যাগশিপ ইয়ারফোন লঞ্চ করেছে Xiaomi। চিনে Mi HiFi হাইব্রিড ফ্ল্যাগশিপ ইয়ারফোন প্রি-অর্ডার শুরু হয়েছে।

Mi HiFi হাইব্রিড ইয়ারফোনের দাম 999 ইউয়ান (প্রায় 10,000 টাকা)। চিনে Mi,com থেকে প্রি-অর্ডার শুরু হয়েছে। 11 নভেম্বর শুরু বিক্রি। কালো রঙে পাওয়া যাবে এই প্রোডাক্ট। ভারতে কবে Mi HiFi লঞ্চ হবে জানা যায়নি।

এক ধাক্কায় অনেকটা সস্তা হল Samsung Galaxy A80

Mi HiFi হাইব্রিড ফ্ল্যাগশিপ ইয়ারফোনের ফিচার

এই ইয়ারফোনে দুটি ডাইনামিক ড্রাইভার থাকছে। পাতলা সিলিকন পর্দা ব্যবহারের জন্য এই ইয়ারফোনে ভালো বেস পাওয়া যাবে। 3.5 মিমি অডিও জ্যাক আর Bluetooth ব্যবহার করে এই ইয়ারফোন থেকে গান শোনা যাবে। থাকছে একটি Bluetooth DAC অ্যাম্প। USB Typoe-C পোর্ট ব্যবহার করে এই ইয়ারফোন চার্জ করে নেওয়া যাবে। ইয়ারফোনের Bluetooth DAC এ Hi-Res SBC, AAC আর LDAC সাপোর্ট থাকছে।

এই ইয়ারফোনের সাথে একটি লম্বা 3.5 মিমি কেবেল দেবে Xiaomi। সাথে থাকছে USB Type-C অডিও কানেক্টর কেবেল, Bluetooth অ্যাডাপটর, সিলিকন ইয়ারটিপ, দুটি স্পঞ্জ ইয়ারটিপ, হেডফোন কেস, USB Type-C চার্জিং কেবেল আর এক জোড়া ইয়ার হুক।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.