Apple ভারতে ফের দাম বাড়াল, কত টাকা বেশি লাগবে জেনে নিন

2024 সালের নভেম্বরের পর এখন ফের ভারতে Apple Music পরিষেবার মাসুল বাড়িয়েছে কোম্পানি।

Apple ভারতে ফের দাম বাড়াল, কত টাকা বেশি লাগবে জেনে নিন

Photo Credit: Apple

Apple One Individual plan now costs Rs. 195 per month

হাইলাইট
  • Apple Music Family প্ল্যানের দাম বেড়ে প্রতি মাসে 229 টাকা হয়েছে
  • Apple One Premier প্ল্যানের নতুন মূল্য 595 টাকা
  • Apple জুনে iPhone বাদে সমস্ত হার্ডওয়্যার প্রোডাক্টের দাম বাড়িয়েছে
বিজ্ঞাপন

গত মাসে ভারতের বাজারে MacBook, iPad, Apple TV, ও HomePod-এর দাম বাড়িয়েছিল Apple। ফিজিক্যাল ডিভাইসের পর এবার ডিজিটাল পরিষেবার মাসুল বৃদ্ধির পথে হাঁটল টেক জায়ান্টটি। মার্কিন সংস্থা এ দেশে Apple Music এবং Apple One সাবস্ক্রিপশন প্ল্যানের মূল্যবৃদ্ধি করেছে বলে জানা গিয়েছে। নতুন এবং বর্তমান উভয় ধরনের গ্রাহকদের জন্য নতুন দাম ইতিমধ্যেই অ্যাপলের সমস্ত প্ল্যাটফর্মে কার্যকর হয়েছে। Apple Music-এর ইন্ডিভিজুয়াল, ফ্যামিলি, ও স্টুডেন্ট প্ল্যানের পাশাপাশি, Apple One-এর বিভিন্ন বান্ডেল প্ল্যানের মূল্য বাড়ানো হয়েছে। 2024 সালের নভেম্বরে শেষবার Apple Music পরিষেবার দাম বাড়িয়েছিল কোম্পানি।

Apple Music ও Apple One সাবস্ক্রিপশনের দাম বাড়ল

অ্যাপল মিউজিক ইন্ডিভিজুয়াল প্ল্যানের মাসিক ফি 20 টাকা বেড়েছে। ফলে 119 টাকার পরিবর্তে এখন 139 টাকা খরচ করতে হবে গ্রাহকদের। একইভাবে, স্টুডেন্ট প্ল্যানের দাম প্রতি মাসে 59 টাকা থেকে বাড়িয়ে 69 টাকা করা হয়েছে। সর্বাধিক মূল্যবৃদ্ধি হয়েছে ফ্যামিলি প্ল্যানে।

আগে যেখানে অ্যাপল মিউজিক ফ্যামিলি সাবস্ক্রিপশন প্ল্যানের জন্য প্রতি মাসে 179 টাকা খরচ হত, এখন তার জন্য 229 টাকা মাসুল দিতে হবে। জানিয়ে রাখি, ফ্যামলি প্ল্যান একসঙ্গে একটি পরিবারের সর্বাধিক ছয়জন সদস্য ব্যবহার করতে পারেন। তবে প্ল্যান এক থাকলেও প্রত্যেক মেম্বারের জন্য নিজস্ব মিউজিক লাইব্রেরি, ব্যক্তিগত পছন্দ অনুসারে গান সাজেশন, এবং আলাদা প্লেলিস্ট থাকে।

অন্য দিকে, এখন অ্যাপল ওয়ান সাবস্ক্রিপশন প্ল্যানের ইন্ডিভিজুয়াল মাসিক ফি এখন 195 টাকায় পৌঁছেছে। আগে যেখানে 175 টাকা খরচ হত। ফ্যামিলি প্ল্যানের মূল্যও প্রতি মাসে 365 টাকা থেকে বাড়িয়ে 445 টাকা করা হয়েছে। সবচেয়ে বেশি খরচের প্রিমিয়ার প্ল্যানের মূল্যও বেড়েছে। এখন গ্রাহকদের প্রতি মাসে 595 টাকা খরচ হবে, যা আগে 499 টাকা ছিল।

জানিয়ে রাখি, Apple One-এর একটি সাবস্ক্রিপশনেই Apple Music, Apple Arcade, Apple TV+, এবং iCloud-সহ একাধিক পরিষেবা অর্ন্তভুক্ত করা আছে। এছাড়াও, গ্রাহকরা প্রয়োজন অনুসারে ক্লাউড স্টোরেজের পরিমাণ এবং পরিষেবা যোগ বা বাদ দিয়ে প্ল্যান কাস্টমাইজ করতে পারেন।

উল্লেখ্য, জুনে MacBook Pro M5 Max ভ্যারিয়েন্টের দাম সর্বাধিক 1 লক্ষ টাকা বেড়েছে। নতুন দাম হয়েছে 4,99,999 টাকা, যা আগে ছিল 3,99,999 টাকা। iPad Pro M5 ট্যাবলেটের দাম 40,000 টাকা বৃদ্ধি পেয়েছে। 99,900 টাকার পরিবর্তে এখন 1,39,900 টাকা খরচ করতে হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »