শিঘ্রই সারা দেশে মোট 100 শহরে ডেলিভারি শুরু করবে Foodpanda

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 অক্টোবর 2018 18:46 IST
হাইলাইট
  • আরও 30 টি শহরে খাবার ডেলিভারি শুরু করবে Foodpanda
  • নভেম্বর মাসের শেষে সারা দেশে 100 টি শহরে শহরে শুরু হবে ফুড ডেলিভারি
  • মোট 1,25,000 কর্মী খাবার পৌঁছে দেওয়ার কাজ করবেন

সারা দেশে আরও 30 টি শহরে খাবার ডেলিভারি শুরু হবে। শুক্রবার এই কথা জানিয়েছে ফুড ডেলিভারি সার্ভিস Foodpanda। এর ফলে সারা দেশে মোট 50 টি শহরে শুরু হয়ে যাবে Foodpanda –র ফুড ডেলিভারি সার্ভিস। কোম্পানি জানিয়েছে শিঘ্রই সারা দেশে 100 টি শহরে শুরু হবে Foodpanda –র সার্ভিস।

“ইতিমধ্যেই, গুজরাট, মধ্যে প্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, উত্তর প্রদেশে একাধিক শহরে শুরু হয়েছে Foodpanda –র সার্ভিস। এর শহরগুলি হল অমৃতসর, ঔরঙ্গাবাদ, এলাহাবাদ, ভোপাল, দেরাদুন, যোঝপুর, জলন্ধর কোটা, লুধিয়ানা, সুরাত, উদয়পুর, বরোদা আর বারানসী।” এক বিবৃতিতে জানিয়েছে Foodpanda।

নভেম্বর মাসের শেষে সারা দেশে 100 টি শহরে Foodpanda সার্ভিস শুরু হয়ে যাবে। এখন সারা ভারতে 50টি শহরে মোট 1,25,000 কর্মী খাবার পৌঁছে দেওয়ার কাজ করবেন।

“এখন আমাদের নেটওয়ার্ক সারা দেশের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শহরগুলিতে পৌঁছে গিয়েছে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।” জানিয়েছে কোম্পানি।

সম্প্রতি Ola –র সাথে হাত মিলিয়ে খাবার ডেলিভারি করছে Foodpanda। চন্ডীগড়, ইন্দোর, লখনৌ, জয়পুর ও নাগপুরে সম্প্রতি Foodpanda জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে। গত সেপ্টেম্বরে এই শহরগুলিতে নিজেদের সার্ভিস লঞ্চ করেছিল Foodpanda।

Advertisement

2012 সালে জার্মানির বার্লিনে প্রতিষ্ঠা হয়েছিল গ্লোবাল ফুড দেলিভারি সার্ভিস Foodpanda। সিঙ্গাপুর, মালোয়েশিয়া, হংকং, তাইওয়ান সহ সারা পৃথিবীর 12টি দেশের 190 টি শহরে খাবার ডেলিভারি করে এই জার্মান কোম্পানিটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Ola, FoodPanda
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.